,

ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুরবাড়ির বাথরুম থেকে জামাইয়ের মরদেহ উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শ্বশুরবাড়ির বাথরুম থেকে রমজান সরকার (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নে গিলামোড়া এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। রমজান একই এলাকার মো. মিয়া চাঁনের ছেলে। নিহতের পরিবারের লোকজনের অভিযোগ রমজানকে হত্যার পর তার শ্বশুরবাড়ির লোকজন মরদেহ বাথরুমে ফেলে রেখেছে।

রমজানের পরিবার জানান, তার ভাইয়ের সাথে একই গ্রামের রহমান মিয়ার মেয়ে বড় মেয়ে তারিয়া জান্নাতের দেড় বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর জান্নাত পড়ালেখা চালিয়ে যাওয়ার কথা জানায় রমজানকে। কিন্তু এতে রাজি ছিলেন না রমজান। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সাথে রমজানের মনোমালিন্য চলে আসছিল। তিনি বলেনন, সকালে আমরা খবর পাই রমজানের শ্বশুরবাড়ির বাথরুমে তার মরদেহ পড়ে আছে। পরে পুলিশকে খবর দিয়ে বাথরুম থেকে তার মরদেহটি উদ্ধার করি।

বিজয়নগর থানার (ওসি) মো: ফয়জুল আজিম নোমান জানান, পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর