,

‘মেরে ফেলার পর ফেসবুক-টুইটারে না আসা পর্যন্ত সেটা প্রশাসনের নজরে আসে না’ : রুমিন

news-image

ডেস্ক রিপোর্ট : সম্প্রতি বরগুনায় রিফাত ফরাজী হ*ত্যাসহ গত এক মাসে ২২টি হ*ত্যাকা*ণ্ডের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। -যুগান্তর

তিনি বলেছেন, ‘হ*ত্যাকা*ণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে না আসা পর্যন্ত সেটার প্রতি প্রশাসনের তেমন কোনো মনযোগ থাকে না। পুলিশ প্রশাসন আর আদালত যদি তাদের নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করত তাহলে বিচার চাইবার প্রশ্ন উঠত না।’ রোববার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের (বিধি-৭১) আওতায় নোটিশ উত্থাপনকালে তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

রুমিন ফারহানা বলেন, ‘হ*ত্যাকা*ণ্ডের পর ফেসবুক-টুইটারে না আসা পর্যন্ত সেটার প্রতি প্রশাসনের তেমন কোনো মনোযোগ থাকে না। ঘটনা ঘটলেই এখন দেখতে পাই, প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। প্রধানমন্ত্রী তো নির্বাহী বিভাগের প্রধান। বিচার করার জন্য আইন-আদালত আর বিচার বিভাগ আছে। বিচার চাইতেই হবে কেন?’

তিনি বলেন, ‘যদি পুলিশ-প্রশাসন, আদালত তাদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে তো বিচার চাইবার প্রশ্নই ওঠে না। সম্প্রতি বরগুনায় রিফাত হ*ত্যাকা*ণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে চাঞ্চল্য তৈরির পর প্রধানমন্ত্রী খুনিদের ধরার নির্দেশ দিয়েছেন, অথচ অ*পরাধী ধরার কথা পুলিশের এবং এটা তাদের রুটিন কাজ। এজন্য তারা জনগণের টাকায় বেতন পেয়ে থাকে। রিফাত সৌভাগ্যবান যার হত্যার ভিডিও ফেসবুকে এসেছে। গত এক মাসে ২২ জন কু*পিয়ে হ*ত্যাকা*ণ্ডের শিকার হয়েছেন। তাদের খু*নিদের ধরতে তেমন কোনো তৎপরতা দেখি না।’

রুমিন ফারহানা আরও বলেন, ‘সাগর-রুনি হ*ত্যাকা*ণ্ডের সাত বছর পেরিয়ে গেছে, তদন্ত প্রতিবেদন দেবার সময় ৬৫ বার পিছিয়েছে। সম্ভবত এই হ*ত্যার সঙ্গে এমন সব ক্ষমতাসীনরা জড়িত যাদের ধরার ক্ষমতা সরকারের নেই। বিশ্বজিৎ হ*ত্যাকা*ণ্ড ছিল বীভৎস একটি ঘটনা।

তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে মূল আ*সামিরা মৃ*ত্যুদ*ণ্ডের বাইরে থেকে যায়। ইতিমধ্যে খবর আসছে রিফাত হ*ত্যাকারীদের রক্ষার জন্য বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সহসভাপতি অত্যন্ত তৎপর আছেন। জনগণের ম্যান্ডেটবিহীন ক্ষমতায় থাকার ফলস্বরূপ পুলিশকে পুরোপুরি দলীয়করণ করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর