,

প্রয়োজনে যুদ্ধ করব, সৌদিকে হুঁশিয়ারি কাতারের

news-image

কাতারের আমিরের ভাই খালিফা বিন হামাদ আলে সানি বলেছেন, তারা কখনোই যুদ্ধ চায় না, তবে প্রয়োজনে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। সোমবার এক টুইট বার্তায় তিনি এই মন্তব্য করেন।হামাদ আলে সানি লিখেছেন, কাতার যুদ্ধকামী নয়, কিন্তু কোনো দেশ যদি কাতারে আগ্রাসনের চিন্তা করে থাকে তাহলে তাদের জানা উচিত দোহা সর্বশক্তি দিয়ে নিজেকে রক্ষা করবে।

কাতারের ওপর অবরোধ আরোপকারী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইনকে উদ্দেশ্য করে তিনি এসব মন্তব্য করেন।২০১৭ সালের ৫ জুন সৌদি আরব, মিশর, আরব আমিরাত ও বাহরাইন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেশটির ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে। এসব দেশ কাতারের সঙ্গে জল, স্থল ও আকাশ পথে সব ধরনের যোগাযোগও বিচ্ছিন্ন করে।

এরপর ২০১৭ সালের ২৩ জুন এসব দেশ কাতারকে ১২টি শর্ত দিয়ে বলে, শর্তগুলো মানলে তারা অবরোধ প্রত্যাহার করবে। ওই ১২ শর্তের উল্লেখযোগ্য কয়েকটি শর্ত হচ্ছে, ইরান ও লেবাননের হিজবুল্লাহ’র সঙ্গে কাতারকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে, আল-জাজিরা টিভি চ্যানেল ও কাতারে অবস্থিত তুর্কি সামরিক ঘাঁটি বন্ধ করে দিতে হবে। তবে ওই সব শর্ত মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর