,

আব্বাসে আমার উপস্থিতি আড়াই মিনিটের, বলেন আইরিন

news-image

ইমরুল শাহেদ : সাইফ চন্দন পরিচালিত আব্বাস ছবিটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বর্তমানের নড়বড়ে চলচ্চিত্র বাজারেও ছবিটি সফল বলে চলচ্চিত্র ব্যবসায়ীরা বলছেন। শুধু শাকিব খান থাকলেই ছবি চলে – এই তত্ত্ব আবারও ভুল প্রমাণিত হলো।

ছবির গল্প, উপাদান-উপকরণ ভালো লাগানো গেলে ছবিতে কে আছেন তার তোয়াক্কা করেন না দর্শক। চলচ্চিত্র ব্যবসায়ীরা মনে করেন আব্বাস সেটা করতে পেরেছে। এ ছবির শিল্পীরা বিশেষ করে নীরব এবং সুচনা আজাদ প্রচারণার কাজে যথেষ্ট সময়ও দিয়েছেন। ছবির প্রধান অভিনেত্রী সোহানা সাবাকে প্রচারণার কাজে কোথাও দেখা যায়নি। কেউ বলছেন তিনি দেশে নেই। কেউ বলছেন তিনি পরিচালককে প্রচারণার কাজে সহযোগিতা করেননি। এমনি আরো অনেক ধরনের কথা রয়েছে। তবে সমস্যা তৈরি হয়েছে অভিনেত্রী আইরিনকে নিয়ে।

গণমাধ্যমের প্রচারণায় এসেছে তিনি আব্বাস ছবিতে একটি আইটেম গানে নেচেছেন। আইরিন এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি কোনো আইটেম গানে অংশগ্রহণ করেননি। তবে ছবিটিতে অতিথি শিল্পী হিসেবে তার একটা উপস্থিতি আছে। সময়ের হিসেবে সেটা আড়াই মিনিটের মতো হবে। তিনি বলেন, ‘সঠিক তথ্য না জেনে কেন এভাবে প্রচারণা চালানো হচ্ছে বুঝতে পারছি না।’

তিনি বলেন, আব্বাসের টিজার বা ট্রেলারে কোথাও আমার ছবি ব্যবহার করা হয়নি। পোস্টারেও আমার ছবি ব্যবহার করা হয়নি। তাহলে এই ধরনের কথা ওঠে কেন?

আইরিন জানান, তিনি ঈদের পর দেশের বাইরে যেতে পারেন একটি ছবির কাজে। সেটা খুব শিগগিরই ঠিকঠাক হবে। তার আগে তিনি প্রযোজক, পরিচালক বা ছবির নাম বলতে চাননি। তবে তিনি নিশ্চিত এটা বিদেশের কোনো ছবি নয়। ছবিটি নির্মিত হচ্ছে স্থানীয়ভাবে। শুধু লোকেশন ব্যবহার হবে বিদেশের।

আইরিন ইতোমধ্যে কলকাতার দুটি ছবিতেও কাজ করছেন। একটি হলো রাজাদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের শিবরাত্রি। অপর ছবিটিতে তিনি সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন। কাউন্ট ডাউন নামের এই ছবিটির কাজও শিগগির শুরু হবে বলে জানিয়েছেন আইরিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর