,

নগর ভবনে বিক্ষুব্ধ রিকশাচালকদের চায়ের আমন্ত্রণ মেয়রের

news-image

নিউজ ডেস্ক : আন্দোলনরত রিকশাচালকদের আলোচনার জন্য নগর ভবনে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, সড়কে নগরবাসীকে জিম্মি করে কোনো সমস্যার সমাধান হবে না। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন মেয়র।

সাংবাদিকদের প্রশ্নের সাঈদ খোকন বলেন, ঢাকায় অনেক রাস্তায়, আমরা মাত্র তিনটি রাস্তা বন্ধ করেছি। এতে রিকশাচালকরা কেন ফুসে ওঠেছে। তারা কেন এমন করছে।

যানজট নিরসনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নগরপিতা হিসেবে রাজধানীর যানজট নিরসন আমার একার পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় ডেঙ্গু-চিকুনগুনিয়ার বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিএসসিসি মেয়র। বলেন, ডেঙ্গু-চিকুনগুনিয়া মহামারির পর্যায়ে পৌছে নি।

রাজধানীর কয়েকটি সড়কে রিকশাচলাচল বন্ধ করার ঘোষণায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ঢাকার বিভিন্ন সড়ক অবরোধ করেছেন রিকশাচালকরা। কুড়িল রামপুরা সড়কে চরম যানজটের সৃষ্টি হয়েছে। এতো দুর্ভোগে পড়েছেন নগরবাসীবাসী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর