,

বুবলী থাকছেন না শাকিবের দুই ছবিতে

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খান ফিল্মসের ‘বীর’ ও ‘প্রিয়তমা’ ছবি দুটিতে শাকিব খানের নায়িকা হবেন বুবলী- এমন খবর বেশ পুরনো। অন্তত দেড় বছর আগে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে খবরটির সত্যতা নিশ্চিত করা হয়েছিল। বুবলী নিজেও এর সত্যতা নিশ্চিত করেন।

এখন শোনা যাচ্ছে, ছবি দুটিতে থাকছেন না তিনি। নেয়া হচ্ছে নতুন নায়িকা। ছবি দুটির প্রযোজক ও নায়ক শাকিব খান বলেন, প্রিয়তমা ছবির জন্য নতুন মেয়ে খুঁজছি। আর বীর ছবিতে বুবলীকে নেয়া হবে কি না, এখনই বলা যাচ্ছে না। প্রিয়তমা ছবির জন্য নতুন নায়িকা লাগবে। সে সময় বুবলী নতুন ছিল। এখন বুবলী নতুন নায়িকা নয়। আর বীর ছবির বিষয়ে এখনই কিছু বলতে চাই না।

এসকে ফিল্মসের সঙ্গে যৌথভাবে ছবি দুটি প্রযোজনা করবেন মো. ইকবাল। তিনি বলেন, বীর ছবিতে নতুন নায়িকা নেয়ার চেষ্টা চলছে। দেখা যাক কী হয়।

এদিকে ‘বীর’ ও ‘প্রিয়তমা’ থেকে বাদ পড়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানেন না বলে জানান বুবলী। তিনি বলেন, ‘দু-এক দিন হলো বিষয়টি শুনছি। তবে আমাকে না নেয়ার বিষয়টি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখানো চূড়ান্তভাবে বলা হয়নি। অবশ্য ছবি দুটিতে আমি চুক্তিবদ্ধ ছিলাম না। শুধু মৌখিকভাবে আমাকে নেয়ার কথা বলা হয়েছিলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর