,

যে অভিনেত্রীর সঙ্গে বুমরা প্রেম করছেন?

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার তিনি। তার বলে ঘাবড়ে যান তাবড় তাবড় ব্যাটসম্যানরাও। কিন্তু ২২ গজের বিশ্বযুদ্ধ চলার সময়ই তিনি চলে এলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি ইয়র্কার বিশেষজ্ঞ জাসপ্রিত বুমরা।

তবে তাকে নিয়ে নেটদুনিয়ায় সাম্প্রতিক আলোচনা বিস্ময়কর কোনও বলের জন্য নয়। দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণ তার প্রেমিকা কি না, তা জানতেই কৌতূহলী হয়েছেন নেটিজেনরা।

ক্রিকেটে তারকা ও অভিনেত্রীদের মেলবন্ধন নতুন কিছু নয়। মনসুর আলি খান পতৌদি ও শর্মিলা ঠাকুরের সম্পর্ক উদাহরণ হয়ে আছে।
বিরাট কোহলি ও আনুশকা শর্মা সে তালিকায় সাম্প্রতিক সংযোজন। তাহলে কী সেই পথেই হাঁটতে চলেছেন বুমরাও? এই গুঞ্জন তীব্র হয়েছে, দক্ষিণী অভিনেত্রী অনুপমা পরমেশ্বরণ টুইটারে বুমরাকে ফলো করা শুরু করার পর থেকে।

কিন্তু টুইটারে কাউকে ফলো করা মানেই কি প্রেম? সম্পর্ক? এই প্রশ্নের জবাব এক সংবাদমাধ্যমকে দিয়েছেন অনুপমা।

সেখানে তিনি জানিয়েছেন, বুমরা তার বন্ধু ঠিকই। কিন্তু তার সঙ্গে কোনও রকম সম্পর্ক নেই।২০১৫ সালের মালয়ালাম ছবি ‘প্রেমাম’-এ মেরি জর্জ-এর ভূমিকায় অনুপমার অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের।

আর অনুপমার আগে তেলুগু অভিনেত্রী রাশি খান্নার সঙ্গেও বুমরার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল গুঞ্জন। কিন্তু সেই গুঞ্জন নাকচ করেছিলেন ওই তেলুগু অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক