,

বিপাকে তরুণী প্রেমিকের ওপর রেগে ওয়েটারকে সোয়া ৪ লাখ টাকা টিপস দিয়ে!

news-image

ডেস্ক রিপোর্ট।। প্রেমিকের ক্রেডিট কার্ড থেকে রেস্টুরেন্টের ওয়েটারকে ৫ হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ২২ হাজার ৪৮০ টাকা টিপস দিয়ে দিলেন প্রেমিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সম্প্রতি এ ঘটনায় তোলপাড় হয়েছে। প্রেমিকের অগোচরে ওয়েটারকে এত টাকা টিপস দিয়ে দেওয়ার অভিযোগ পরে সেরিনা ওয়ালফি নামে ঐ তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।

জানা গেছে, গত বৃহস্পতিবার প্রেমিকের সঙ্গে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন সেরিনা। খাওয়া শেষে প্রেমিকের ক্রেডিট কার্ড থেকে বিল দেন ঐ তরুণী। পরে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে প্রেমিক টাকার হিসাবে গড়মিল দেখে ক্রেডিট কার্ড কোম্পানিকে অভিযোগ করে জানতে পারেন, ওয়েটারকে ৫৫.৩৭ ডলারের বিলের সাথে ৫ হাজার ডলারের টিপস দেওয়া হয়েছে। এতে প্রেমিক সঙ্গে সঙ্গেই দারস্থ হয় ঐ রেস্টুরেন্টের। কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, তাদের হাতে আর কিছু নেই। টিপস বাবদ দেওয়া টাকা ওয়েটারকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে তা ফেরত দেওয়া রেস্টুরেন্ট কর্তৃপক্ষের পক্ষে সম্ভব নয়। এতে বাধ্য হয়ে পুলিশের সহায়তা নেন ঐ প্রেমিক। প্রেমিকাকে অভিযুক্ত করায় পুলিশ উপায়ন্তর না দেখে তাকে গ্রেফতার করে।

সেরিনা পুলিশের কাছে দোষ স্বীকার করেন। প্রেমিকের উপর প্রতিশোধ নিতেই তিনি এমন কাজ করেছেন বলে তিনি জানান। এর নেপথ্য কারণ হিসেবে সেরিনা বলেন, তিনি নিউ ইয়র্কের বাড়িতে যাবেন, তাকে বিমানের টিকিট কেটে দিতে হবে। কিন্তু রাজি হননি তার প্রেমিক। পরে ক্লিয়ার স্কাই নামের ঐ রেস্টুরেন্টে এ নিয়ে দুজনের মতান্তর থেকে কথা কাটাকাটি তারপর তা রীতিমতো ঝগড়ায় পরিণত হয়। এর মধ্যে ওয়েটার বিল নিয়ে আসেন। বিল হয়েছিল ৫৫.৩৭ ডলার, পরে প্রেমিকের উপর রাগ ঝাড়তে এ কাণ্ড ঘটান সেরিনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর