,

প্রভাস-শ্রদ্ধার ‘সাইকো সাইয়া’ এখন আলোচনায় (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক।। ‘সাহো’ ছবিতে জুটি বেঁধেছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রভাস ও বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ব্লকবাস্টার সিনেমা ‘বাহুবলী’র পর দীর্ঘবিরতি শেষে নতুন এই ছবির ট্রেলার দিয়েই আলোচনা আসেন প্রভাস। এবার এই ছবির প্রথম গান ‘সাইকো সাইয়া’ নেটিজেনদের ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।

সোমবার প্রকাশিত দুই মিনিট ১১ সেকেন্ডের এই গানটি, এতে প্রভাস ও শ্রদ্ধার রসায়ন সবার নজর কেড়েছে সবার। গানের কথা লিখেছেন তানিস্ক বাগজি ও সংগীত পরিচালনা করেছেন ধ্বনি ভানুশালী। একই গানের দক্ষিণী টাইটেল ‘কাধাল সাইকো’। যদিও এই ভার্সনটির টিজার আসলেও এখনো পুরো গানের ভিডিও ছাড়া হয়নি।

এর আগে, এক মিনিট ৩৯ সেকেন্ডের টিজারটিতে দেখানো হয়েছে পুরোপুরি হলিউড ধাঁচের অ্যাকশন। ‘সাহো’র প্রথম ঐ ঝলকে মারামারি আর ভাংচুরের কেন্দ্রবিন্দুতে প্রভাসকেই তুলে ধরা হয়েছে। ছবিতে শ্রদ্ধা কাপুরকেও অ্যাকশন করতে দেখা গেছে।
সুজিথের পরিচালনায় তিনশ’ কোটি রুপি বাজেটের ‘সাহো’ সিনেমায় প্রভাস-শ্রদ্ধা ছাড়া আরও অভিনয় করেছেন নীল নীতিন মুকেশ, জ্যাকি শ্রুফ, মন্দিরা বেদি, মহেশ মাঞ্জেরকর, চাঙ্কি পান্ডে। ছবিটি আগামী ১৫ আগস্ট তামিল, তেলেগু ও হিন্দি ভার্সনে মুক্তি পাবে। উৎস : এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর