,

তদন্তে প্রমাণিত, ঘুষ লেনদেনের অডিওর কণ্ঠ দুদক পরিচালক বাছিরের

news-image

নিউজ ডেস্ক।। ডিআইজি মিজানুর রহমানের কাছ থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক এনামুল বাছিরের কথোপকথনের যে অডিও রয়েছে সেটাতে এনামুল বাছিরের কণ্ঠ রয়েছে বলে প্রমাণ পেয়েছে দুদক। যদিও শুরু থেকে রেকর্ডের বক্তব্যগুলো কণ্ঠ নকল করে বানানো হয়েছে বলে দাবি করে আসছিলেন এনামুল বাছির। এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে দুদক থেকে বরখাস্ত হওয়া পরিচালক এনামুল বাছিরকে ফের তলব করা হয়েছে।

আগামী ১০ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে। এর আগে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এনামুল বাছিরকে আরেকবার তলব করা হলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সেদিন হাজির হননি।

দুদক সূত্র জানায়, ডিআইজি মিজানের কাছ থেকে এনামুল বাছিরের ৪০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগটি অনুসন্ধান করছেন দুদকের পরিচালক ফানাফিল্ল্যাহর নেতৃত্বে তিন সদস্যের একটি টিম। ওই টিমের অন্য সদস্যরা হলেন, দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান ও দুদকের সহকারী পরিচালক সালাহউদ্দিন আহমেদ।

দুদক সূত্র আরো জানায়, ডিআইজি মিজানের কাছ থেকে এনামুল বাছিরের ৪০ লাখ টাকা ঘুষ গ্রহণের ব্যাপারে যে অডিও রয়েছে সেগুলো ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে (এনটিএমসি) থেকে পরীক্ষা করেছে দুদক। এনটিএমসি এ ব্যাপারে একটি প্রতিবেদন দিয়েছে। এনটিএমসির পরীক্ষায় ওই অডিওর কথোপকথনে যে কণ্ঠ রয়েছে সেটা এনামুল বাছিরের বলে প্রমাণ হয়েছে। ওই প্রতিবেদন সামনে রেখে এনামুল বাছিরকে জিজ্ঞাসাবাদ করবে দুদকের অনুসন্ধান টিম।

ডিআইজি মিজানুর রহমানের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের দায়িত্বে ছিলেন এনামুল বাছির। অনুসন্ধান চলাকালে এনামুল বাছির ডিআইজি মিজানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে একটি অডিও গণমাধ্যমে প্রকাশ হয়। এরপর এনামুল বাছিরকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে পরিচালক মঞ্জুর মোর্শেদকে ডিআইজি মিজানের অবৈধ সম্পদের অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়। উৎস: ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর