মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ক্রিকেট: টস জিতলেই ম্যাচ জয়

news-image

স্পোর্টস ডেস্ক।। হবিশ্বকাপ শেষ হতে আর মাত্র তিন ম্যাচ বাকি। দশ দলের এই আসরে শিরোপার দৌড়ে এখন টিকে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত আর নিউজিল্যান্ড। আগামী এক সপ্তাহের মধ্যেই নির্ধারিত হয়ে যাবে, কার হাতে উঠছে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার ট্রফি। নকআউট পর্বের এ ম্যাচগুলোতে এখন কোনো ভুল করার সুযোগ নেই দলগুলোর। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতার চুলচেরা বিশ্নেষণ করেই মাঠে নামবে সবাই। তবে বিশ্বকাপের শেষ পর্যায়ে এসে প্রতিপক্ষের পাশাপাশি কন্ডিশন নিয়েও যথেষ্ট ভাবতে হচ্ছে দলগুলোকে। কারণ বিশ্বকাপের বিজনেস এন্ডে এসে দেখা যাচ্ছে, ম্যাচ জয়ের বড় নিয়ামক হয়ে উঠছে টস।

এ বিশ্বকাপে শুরুর দিকে ছিল প্রথাগত ইংলিশ কন্ডিশন। কখনও মেঘ, কখনও বৃষ্টি। কয়েকটি ম্যাচ ভেস্তেও গেছে। তবে ব্যাট-বলের ভারসাম্য ছিল। নতুন বলে সুইং পেয়েছেন বোলাররা। আর বল পুরনো হতেই ব্যাটসম্যানরাও রান পেয়েছেন। পিচ ভালো থাকায় বিশ্বকাপের প্রথম ২১ ম্যাচে বেশিরভাগ ক্ষেত্রে টস জিতে ফিল্ডিং নিতেই দেখা গেছে অধিনায়কদের। কারণ নতুন বলের সুইংয়ের মুখোমুখি হতে চাননি তারা। ফলাফলের ক্ষেত্রে অবশ্য টস খুব একটা প্রভাব বিস্তার করেনি। এই ২১ ম্যাচের মধ্যে ১১ ম্যাচ জিতেছে আগে ব্যাট করা দল আর পরে ব্যাট করা দল জিতেছে ১০ ম্যাচ।

কিন্তু বিশ্বকাপে দিন যত গড়িয়েছে উইকেট হয়েছে ধীর গতির। বোলারদের কাটার স্লোয়ারের ব্যবহারে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা কঠিন হয়ে উঠেছে। এর সঙ্গে যোগ হয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে রান তাড়া করার চাপ। এ জন্য বিশ্বকাপের দ্বিতীয় ভাগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্তই নিয়েছে বেশিরভাগ দল। সিদ্ধান্তটা যে অমূলক নয়, তা বলে দেবে পরিসংখ্যানই। এ সময়কার ২০ ম্যাচের মধ্যে আগে ব্যাট করা দল জিতেছে ১৬ ম্যাচ। হার মাত্র চারটিতে।

বিশ্বকাপের দ্বিতীয় ভাগে ম্যাচগুলোতে কন্ডিশন এত দ্রুত বদলাচ্ছে যে, প্রথম ৩০ ওভারের পর রানের গতি বাড়াতে হিমশিম খেতে হচ্ছে দলগুলোকে। নিউজিল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের ম্যাচের কথাই ধরা যাক। সে ম্যাচে ৩০ ওভার শেষে ১৯৪ করলেও ৮ উইকেট হাতে নিয়ে শেষ ২০ ওভারে মাত্র ১১১ রান তুলতে পেরেছিল ইংল্যান্ড। পিচের এমন পরিবর্তনে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান তো চরম বিস্ময়ই প্রকাশ করেছিলেন।

দুই সেমিফাইনাল আর ফাইনালের আগে তাই টস এখন খুব বড় ফ্যাক্টর। তার ওপর যে তিন ভেন্যুতে এ ম্যাচগুলো হবে, তার মধ্যে একমাত্র এজবাস্টন বাদে বাকি দুটিতেই আগে ব্যাট করা দলের জয়জয়কার। প্রথম সেমির ভেন্যু ওল্ড ট্র্যাফোর্ডে এ আসরে পাঁচ ম্যাচের পাঁচটিতেই আগে ব্যাট করা দল জয় পেয়েছে। ফাইনালের মাঠ লর্ডসেও এ পর্যন্ত চার ম্যাচের কোনোটিতেই আগে ব্যাট করা দল হারেনি।

অথচ বরাবর ফ্ল্যাট পিচই হওয়ার কথা ছিল এ বিশ্বকাপে। যেখানে সুবিধা পাওয়ার কথা ছিল পরে ব্যাট করা দলের। গত চার বছরে ইংল্যান্ডে ৩২ ম্যাচ জিতেছে পরে ব্যাট করা দল, বিপরীতে হেরেছে ২০টি ম্যাচ। কিন্তু এ বিশ্বকাপে এসেই দান উল্টে গেছে। বিশ্বকাপের ইতিহাসেই আগে ব্যাট করা দল কখনও এত সুবিধা পায়নি। গত বিশ্বকাপে আগে ও পরে ব্যাট করা দল সমান ২৪টি করে ম্যাচ জিতেছিল। অথচ এবার ৪২ ম্যাচে মাত্র ১৪টিতে পরে ব্যাট করা দল জিততে পেরেছে। এর আগে এমন ঘটনা ঘটেছিল ১৯৮৭ বিশ্বকাপে। সেবার ২৭ ম্যাচে পরে ব্যাট করা দল জিততে পেরেছিল আটটিতে। সেমিফাইনাল আর ফাইনালেও তাই ভাগ্য গড়ে দিতে পারে টস। উৎস : সমকাল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক