,

কোচ স্টিভ রোডসের বিদায়

news-image

স্পোর্টস ডেস্ক।। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ফিরতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ স্টিভ রোডসকে। ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও কোচ স্টিভ রোডস সমঝোতার মাধ্যমে এ সিদ্ধান্তে পৌঁছেছে। এ খবর নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

বিসিবির সঙ্গে তার চুক্তি ছিল আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। এ প্রসঙ্গে নিজামউদ্দিন চৌধুরী জানান, আমরা একটা পারস্পরিক সমঝোতায় এসেছি একসঙ্গে কাজ না করার। এগুলো একতরফা হয় না। দু’পক্ষের সিদ্ধান্ত নিয়েই হয়। কোচ থাকতে পারবে কি না সেটা যেমন বিবেচ্য, তেমনই আমাদেরও সিদ্ধান্তের দরকার হয়। সেদিক থেকে দুই পক্ষই রাজি হয়েছি।

এ মাসের শেষ সপ্তাহে একদিনের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। ওই সফরে দলের কোচের দায়িত্বে থাকবেন ভারপ্রাপ্ত কোচ। তার মানে স্টিভ রোডস বাংলাদেশের ক্রিকেট দলের কোচে দায়িত্ব শেষ করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর