,

হৃদয়বিদারক এক ছবির গল্প, যা কাঁদিয়েছিল বিশ্ববাসীকে

news-image

ডেস্ক রিপোর্ট।। সিরিয়ার ঘৌওতায় গত কয়েক বছরের ভেতর ভয়ংকরতম হামলা হয়েছে। এই হামলায় নিহত হয় কমপক্ষে ৫০০ জন। ইস্টার্ন ঘৌওতা এক মৃতের নগরীতে পরিণত হয়েছে। সেখানে এমনই অবস্থা যে এম্বুলেন্স চলাচলও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ হত্যার এমন নজিরবিহীন উদাহরণ পৃথিবীতে আর কোথাও নেই। ক্লোরিন গ্যাস দিয়ে সেখানে মানুষ মারা হচ্ছে। ফলত নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাচ্ছে অসংখ্য মানুষ। বাতাস দূষিত হয়ে গেছে।

ক্লোরিন গ্যাসের রেশ কাটতেও অনেক সময় লাগবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই ভয়াবহতায় ইতোমধ্যেই নিহত হয়েছে অসংখ্য নারী ও শিশু। ইস্টার্ন ঘৌওতায় ৩ লাখ ৯৩ হাজার বেসামরিক মানুষ এখনো আটকে আছে। এমতবস্থায় সারাবিশ্বের মিডিয়ায় একটি ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যুদ্ধ কতটা ভয়ংকর আর হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা করতে পারে এই ছবিটি না দেখলে তা বিশ্বাসই করা যেত না।

ছবিটিতে দেখা যায়, একটি সিরিয়ান বাচ্চা মেয়ে আরেকটি শিশুর মুখে অক্সিজেন মাস্ক ধরে আছে। গ্যাস এটাকের ফলে তারা দুজন অস্থায়ী হাসপাতালে এসেছে। অনেকেই মাস্ক ধরে রাখা মেয়েটিকে বড় বোন এবং যার মুখে মাস্ক ধরা আছে তাকে ছোটবোন ভাবছেন। এবং বড় বোনটি মৃত বলেও ধরে নেয়া হচ্ছে।

ধারণা করা হচ্ছে মাত্র একটি অক্সিজেন মাস্ক থাকায় বড় বোন তার অনুজকে বাঁচাতে গিয়ে মৃত্যুবরণ করেন। এএফপির ফটোসাংবাদিকের তোলা এই ছবিটি সারাবিশ্বের মানুষকে কাঁদিয়েছে। তবে যুদ্ধের ভয়াবহতার এমন ছবির ব্যাখা যা-ই হোক না এটিই এখন সারাবিশ্বের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের নানা প্রান্তে এই ছবিটি মানুষকে কাঁদিয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর