,

ভারতে ২৪ জনকে ‘গো মাতা কি জয়’ বলতে বাধ্য করা হলো

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে একটি পশু মেলায় গত রোববার গবাদি পশু নিয়ে যাওয়ার সময় ছয় মুসলিম ধর্মাবলম্বীসহ ২৪ জনের একটি দলকে ‘গো মাতা কি জয়’ বলানোর অভিযোগ উঠেছে। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, এই ঘটনার পেছনে হাত রয়েছে মধ্য প্রদেশের খন্ডওয়া জেলায় গো-রক্ষকের একটি দলের।

মারধরের পর মোবাইলে ওই ঘটনার ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, দলের ১৫ জনের হাত দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটু মুড়ে বসিয়ে ওই অবস্থাতেই চলতে বাধ্য করা হয়। তখনও তাদের মুখে তখন শোনা যাচ্ছে ‘গো মাতা কি জয়’ ধ্বনি। ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে, সাদা শার্টের একজন মানুষ মোবাইলে সবার মুখের খুব কাছে গিয়ে ভিডিও করছেন। সবাই ‘গো মাতা কি জয়’ বলছেন কিনা তা নিশ্চিত হতেই এমনটা করেন তিনি। এ ছাড়া বাকি দুজন নজর রাখছেন হাত-বাঁধা মানুষগুলো যাতে যালাতে না পারে।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নির্যাতনের শিকার ব্যক্তিদের ওপর পাল্টা অভিযোগ তুলেছে আক্রমণকারীরা। ওই ২৪ জন ব্যক্তিকে পশু পাচারকারী বলছে তারা। আর তাই মাঝপথে সবাইকে আটক করে এমন শাস্তি দিয়েছেন। জেলা পুলিশ পরিদর্শক শিবদয়াল সিংয়ের মতে, পশু সরবরাহকারীরা মালবাহী গাড়ি এবং গবাদি পশুর মালিকানার দাবি জানালেও তারা সেই মালিকানা প্রমাণ করতে পারেননি। তাই এখনো কোনো ধরনের পদক্ষেপ নেয়নি প্রশাসন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর