,

হজে কোরবানি পশুর দাম ৪৯০ রিয়াল

news-image

আসন্ন হজে কোরবানির পশুর দাম ৪৯০ সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় ১১ হাজার টাকা) নির্ধারণ করেছে সৌদি সরকার। প্রতি বছরের মতো এবারও সৌদি সরকার কর্তৃক স্বীকৃত একক সংস্থা জেদ্দার ইসলামী উন্নয়ন ব্যাংক তাদের কোরবারি প্রজেক্টের মাধ্যমে কোরবানির পশুর এ দাম নির্ধারণ করে।

সৌদি আরবের মক্কায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর (হজ) মুহাম্মদ মাকসুদুর রহমানের পাঠানো এক চিঠিতে হজযাত্রীরা যেন দালালের খপ্পরে পড়ে অবৈধ উপায়ে কোরবানির পশুর দাম পরিশোধ না করেন সে বিষয়ে সচেতন করার প্রতি গুরুত্বারোপ করেছেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৯২৩। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

গত ৪ জুলাই থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। হজ ফ্লাইট শেষ হবে ৫ আগস্ট। এছাড়া হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর