,

স্বামীর হাসুয়ার আ*ঘাতে প্রাণ গেলো স্ত্রীর

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্বামীর হাসুয়ার আ*ঘাতে খু*ন হয়েছেন স্ত্রী। গুরুতর আ*হত হয়েছেন মেয়ে ও জামাই। সোমবার বিকেলে আয়েশা খাতুন নামের ওই নারীকে কু*পি*য়ে কুনস করেন তার স্বামী। নি*হত নারী ভোলাহাট উপজেলার খড়গপুর গ্রামের কোবাদ আলীর স্ত্রী (৪৭)।

নি*হত আয়েশার পরিবার জানান, কোবাদ আলী দুপুরে নেশা করার জন্য স্ত্রীর কাছে টাকা চান। স্ত্রী আয়েশা খাতুন টাকা দিতে না চাইলে হাসুয়া দিয়ে তাকে এলোপাতাড়ি কো*পাতে থাকে। এতে ঘটনাস্থলেই মা*রা যান আয়েশা। এসময় আয়েশার মেয়ে ও জামাই তাকে বাঁচাতে এগিয়ে এলে ঘাতক কোবাদ আলী মেয়ে হাবিবা ও জামাই সাদেকুল ইসলামকেও হাসুয়া দিয়ে আ*ঘাত করেন।

এদিকে ভোলাহাট থানার ওসি নাসির উদ্দীন জানান, মৃ*ত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লা*শ উদ্ধার করে। পরে তা ময়*নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতদের প্রথমে ভোলাহাট উপজেলা কমপ্লেক্স ভর্তি করা হয়। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ঘাতক কোবাদ আলী একজন মাদ*কাসক্ত। ঘটনার পর থেকে তিনি পলাতক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর