,

ধ*র্ষণ থেকে শিশুকে বাঁচালেন বাবা

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছরের এক শিশুকে ধ*র্ষণের চেষ্টার সময় আরফান আলী (৪৫) নামে এক মাছ বিক্রেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। রোববার বিকেলে ফতুল্লার কুতুবপুর নূরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আরফান আলী এই এলাকার মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়া।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এ সময় মাছ বিক্রেতা আরফান শিশুটির শরীরের স্পর্শ*কাতর বিভিন্ন স্থানে হাত দিয়ে যৌ*ন হয়রানি করে। শিশুটিকে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় তার বাবা এ ঘটনা দেখে ফেলেন। এরপর স্থানীয়রা আরফানকে গণপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ওসি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে যৌ*ন হয়রানির অভিযোগে মা*মলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর