,

অ্যান্টিডায়াবেটিক সমৃদ্ধ “বিলিম্বি চা” উদ্ভাবন করলেন বাকৃবির একদল শিক্ষার্থী

news-image

বাংলাদেশে প্রথমবারের মত অ্যান্টিডায়াবেটিক সমৃদ্ধ “বিলিম্বি চা” উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গত ৩ জুন চা গবেষণা ইন্সটিটিউট ‘বিলিম্বি চা’কে অনুমোদন দেয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আবদুল্লাহ আল মাসুম (ডিপার্টমেন্ট অফ এন্টোমলজি), নাবিলা হক অন্তি (ডিপার্টমেন্ট অফ জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং), রিফাত সুলতানা রিমা (ডিপার্টমেন্ট অফ জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং) এই চা টি উদ্ভাবন করেন।

বিলিম্বি একটি ভিটামিন-সি সমৃদ্ধ ফলের গাছ। এটা আসলে কোনো চা পাতার জাত না। এই গাছের পাতায় ইথানোয়িক এবং ফেনলিক উপাদান থাকে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের ময়মনসিংহ এবং কুমিল্লা অঞ্চলের পাশাপাশি অনেক যায়গায় বিলিম্বি ব্যপকভাবে চাষ করা হয়।

আবদুল্লাহ আল মাসুম বলেন, আমরা এই গাছের পাতা থেকে বিলিম্বি গ্রিন টি তৈরি করি যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। চা পাতার যেসব গুনাগুন থাকে, ঠিক একই গুনাগুন বিলিম্বি চা তেও রয়েছে। অন্যান্য দেশে অরগানিক চায়ের অনেক ডিমান্ড। ওরা বিভিন্ন রোগ প্রতিরোধী চা তৈরি করে থাকে। বাংলাদেশে প্রায় ১ কোটি লোক ডায়াবেটিস আক্রান্ত, কিন্তু এ দেশে ডায়াবেটিস প্রতিরোধী কোন চা নেই , সেই লক্ষ নিয়ে আমরা এই চা তৈরি করি। এই চায়ের ফ্লেভার খুব সহজেই মানুষকে আকৃষ্ট করে। আমরা চা আবিষ্কার করে ন্যাশনাল স্টার্ট আপ ক্যাম্পে অংশগ্রহণ করি এবং উদ্ভাবকের খোঁজে রিয়ালিটি শোতেও অংশগ্রহণ করি। এই চা পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে সরকার কিংবা বেসরকারি পৃষ্ঠপোষতা দরকার।

উল্লেখ্য বাংলাদেশে বিলিম্বি কাঁচা খাওয়া হয়। বিলিম্বি কামরাঙ্গার মতোই ঝাল-লবণ দিয়ে খেতে ভালো লাগে। তবে বিলিম্বির পাতা চুলকানি, ফোলা, বাত, মাম্পস বা চামড়া ফাটার জন্য পেস্ট হিসাবে ব্যবহার করা হয়। অন্যত্র বিলিম্বির পাতা বিষধর প্রাণীর কামড় থেকে নিরাময়ের জন্য ব্যবহার করে। মালয়েশিয়াতে তাজা বিলিম্বির পাতা যৌনরোগ রোগের চিকিত্সার জন্য ব্যবহৃত হয়। ফিলিপাইননে এটা প্রায়ই একটি বিকল্প দাগ উন্মুলয়িতা হিসাবে গ্রামে ব্যবহার করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর