,

মহানবী (সা.) এর জুব্বা প্রদর্শিত হচ্ছে যেখানে

news-image

ঐহিত্যের শহর ইস্তাম্বুল। এখানের প্রাচীন খিরকা শরিফ মসজিদে সংরক্ষিত আছে সপ্তম শতাব্দীর একটি জুব্বা। এটি রক্ষণাবেক্ষণ করছে একটি পরিবার। ধারণা করা হয়, জুব্বাটি হজরত মুহাম্মদ (সা.)-এর এবং সংরক্ষক পরিবারটি বিখ্যাত সুফি ওয়ায়েজ আল কারনি (রহ.)-এর বংশধর। রমজানে সাধারণ মানুষের প্রদর্শনীর জন্য উন্মুক্ত করা হয় জুব্বাটি, যা দেখতে আসে এক মিলিয়নেরও বেশি মানুষ।

খিরকা শব্দের অর্থ জুব্বা বা জামা। মূলত সংরক্ষিত জুব্বার জন্যই ১৬০ বছরের পুরনো এই মসজিদের নাম মসজিদে খিরকা শরিফ রাখা হয়েছে। অষ্টকোণ আকৃতিতে তৈরি মসজিদটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেন মূল প্রার্থনাকক্ষে প্রবেশ না করেই দর্শনার্থীরা জুব্বাটি দেখতে পারে।খিরকা শরিফ মসজিদ ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি সুমেরা গুলদাল বলেন, ‘মাত্র তিন সপ্তাহে আমরা তুরস্কের অন্যান্য জাদুঘরের চেয়ে অনেক বেশি দর্শনার্থী পাই।’

সুমেরা গুলদাল নিজেও হজরত ওয়ায়েজ কারনির বংশধর হিসেবে উল্লেখ করেন। তাদের দাবি, ওয়ায়েজ কারনি (রহ.) রাসুলুল্লাহ (সা.)-এর সমসাময়িক। তাদের মধ্যে সাক্ষাৎ হয়নি, তবে বিশেষ কারণে রাসুলুল্লাহ (সা.) তাকে এই জামা উপহার দেন। প্রায় ১৩০০ বছর ধরে তাদের পরিবার পরম যত্নে মহামূল্য ঐতিহাসিক এই স্মারকটি সংরক্ষণ করছে।

ওয়ায়েজ কারনি (রহ.)-এর ৫৯তম বংশধর বারিস সামির বলেন, ‘শৈশব থেকে আমি এই মসজিদে রয়েছি। আমি দেখেছি, জুব্বাটির প্রতি আমার পরিবার কতটা দায়িত্ববান। তবে তারা অত্যন্ত নিঃসংকোচেই সাধারণ মানুষকে তা দেখতে দেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর