মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

একজন বিয়ের দাবিতে অনশনে, আরেকজনকে নিয়ে পালালেন তিনি!‍

news-image

প্রতা*রণার মাধ্যমে একই সঙ্গে দুই মাদ্রাসাছাত্রীর সঙ্গে প্রেম করে ফেঁসে গেছেন প্রেমিক মিজানুর রহমান। শারীরিক সম্পর্কের পরও বিয়ের পিড়িতে না বসায় প্রেমিকা হাসনা (ছদ্মনাম) যখন বিয়ের দাবিতে মিজানুরের বাড়িতে অনশন করছিলো, ঠিক সেইসময় অপর প্রেমিকা হেনাকে (ছদ্মনাম) নিয়ে পালিয়ে যায় মিজানুর। নাটকীয় এই ত্রিভুজ প্রেমের ঘটনায় প্রেমিকা হেনার বাবার দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে সোমবার সকালে প্রতারক মিজানুরকে গ্রে*প্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে।

সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম তার কার্যালয়ে এই তিন প্রেমিকযুগলকে গণমাধ্যমকর্মীদের সামনে আনেন। তিনি ঘটনার বিবরণ দিয়ে বলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর কালিগঞ্জ গ্রামের মোঃ মাহালালের ছেলে মিজানুর রহমান (২৩) গত ১০ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন স্থানীয় একটি মাদ্রাসারছাত্রী হাসনার সঙ্গে।

তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও গড়ে উঠে। একপর্যায়ে মেয়েটি বিয়ের চাপ দিলে নানা টালবাহানা শুরু করে মিজানুর। বাধ্য হয়ে হাসনা শনিবার বিকেলে মিজানুরের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। এই অবস্থার মধ্যেই গত রবিবার বিকেলে মিজানুর পালিয়ে যান তার অপর প্রেমিকা মাদ্রাসাছাত্রী হেনার সঙ্গে। পরে হেনার বাবা মিজানুরের বিরুদ্ধে তার মেয়েকে অপহরণের অভিযোগ তুলে শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার দাদনচক মোড় থেকে মিজানুর ও হেনাকে আ*টক করে।

পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম আরো জানান এক প্রেমিকা যখন বিয়ের জন্য মিজানুরের বাড়িতে অনশন করছিলো, ঠিক সেইসময় অপর পেমিকাকে নিয়ে পালিয়ে যায় মিজানুর। এই ঘটনায় মিজানুরের বিরুদ্ধে তার দুই প্রমিকার স্বজনরা মামলা দায়ের করবেন বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক