,

প্রাইভেটকারে এসে ছাগল চুরি!

news-image

প্রাইভেটকারে এসে ছাগল চুরি করতে এসে স্থানীয়দের হাতে মার খেয়েছে এক চোর। মারধরের পর অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।এ ঘটনা ঘটেছে রবিবার (৭ জুলাই) ময়মনসিংহের ফুলবাড়িয়ার লক্ষ্মীপুর বাজার সংলগ্ন ইটভাটা নামক স্থানে। আটক ব্যক্তির নাম আছিব-বিল্লাহ তুহিন। তিনি ময়মনসিংহ শহরের আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকার শাজাহান সিরাজের ছেলে।লক্ষ্মীপুর গ্রামের চৌকিদার আক্কাস আলী বলেন, দুপুরে উপজেলার দেওখোলা ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার সংলগ্ন পাকা সড়কের পাশে একটি সাদা রঙের প্রাইভেটকার থামে। গাড়ি থেকে নেমে এক লোককে অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে ঘাস খাওয়া অবস্থায় একটি ছাগল কোলে করে প্রাইভেটকারে তুলতে দেখি।

দূর থেকে এই দৃশ্য দেখে কাছে গিয়ে ছাগলটি গাড়িতে ওঠানোর কারণ জানতে চাই। এ সময় সে উল্টাপাল্টা কথা বলে আমাকে মারতে আসে। অবস্থা বেগতিক দেখে আশপাশের কয়েকজনকে ডেকে আনি। তাদের সঙ্গে আসেন ছাগলের মালিক মেহেদী হাসানও। তিনি এসে তার ছাগলটি শনাক্ত করেন। তখনও ছাগলটি গাড়ির ভেতরেই ছিল।

এ সময় উত্তেজিত জনতা গাড়ি চালককে মারধর করতে চাইলে আমি বাধা দিয়ে ফুলবাড়িয়া থানায় খবর দিই। খবর পেয়ে এসআই ফেরদৌস ঘটনাস্থলে পৌঁছে ছাগলসহ প্রাইভেটকার উদ্ধার করে ড্রাইভার আছিব-বিল্লাহ তুহিনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, প্রাথমিক জিঞ্জাসাবাদে সে ছাগল চুরির কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর