,

রাজধানীতে রোদেও ডেঙ্গু, বৃষ্টিতেও ডেঙ্গু

news-image

রাজধানীতে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। গত ১ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত মাত্র ছয় দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৭৪৬ জন। রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়ছে ভাইরাসজনিত ডেঙ্গু জ্বর।

রিয়াজ শিকদার নামে এক ব্যক্তি ৬ জুলাই শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন। গতকাল ৭ জুলাই (রোববার) তাকে ওই হাসপাতাল থেকে রিলিজ দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইর্মাজেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার সোমবার বিকেলে (৮ জুলাই) এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মাসের গত সাতদিনে মোট ৯৭৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২১ জন।সূত্র জানায়, বর্তমানে রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে মোট ৫৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৯ জন, মিটফোর্ড হাসপাতালে ২৪ জন, ঢাকা শিশু হাসপাতালে ৩৮ জন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৫৪ জন, হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২৭ জন, বারডেম হাসপাতালে চারজন, রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঁচজন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, বিজিবি হাসপাতালে ১৭ জন এবং অন্যান্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মোট ২১৬ জন ভর্তি রয়েছেন।

এদিকে ডেঙ্গু মশা নির্মূল ও প্রতিরোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন গত কয়েকদিন মাইকিং করছে। তারা বাড়িঘরের আশপাশ ও আঙ্গিনায় জমে থাকা স্বচ্ছ পানি অপসারণ করার পরামর্শ দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর