,

বাগেরহাটে গরু বোঝাই ট্রাক চাপায় নিহত ২, আহত-৪

news-image

সাইফুল ইসলাম কবির ,বাগেরহাট : বাগেরহাটের ফকিরহাটে গরু বোঝাই ট্রাকের চাপায় রাব্বি শেখ (২০) ও জাহাঙ্গীর হোসেন (৪২) নামে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩ পথচারি। সোমবার খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী বিশ^রোডের মোড়ে এই দূর্ঘটনা ঘটে। আহত চারজনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত রাব্বি শেখ ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের হোসেন শেখের ছেলে ও সৈয়দমহল্লা গ্রামের মোহাম্মদ হোসেন এর ছেলে জাহাঙ্গীর হোসেন। আহতদের নাম পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।ফকিরহাট থানার ওসি মো. আবু জিহাদ বলেন, সোমবার সকাল সাড়ে আটটার দিকে মোল্লাহাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা গরু বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সাইকেল আরোহী রাব্বিকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যান। এসময় পাশে দাড়িয়ে থাকা আরও চারজন আহত হয়।

আহতদের উদ্ধার করে প্রথমে ফকিরহাট হাসপাতালে ও পরে অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে জাহাঙ্গীর হোসেন নামে আরও একজন মারা যায়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর