,

আবারও বিতর্কে কঙ্গনা!

news-image

বিনোদন ডেস্ক।। বলিউডের অভিনেত্রী কঙ্গনা রনৌতকে যেন বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না । এবার এক সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ালেন তিনি। তার আগামী ছবি ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র ‘ওয়াখরা’ গানের টিজার উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

কঙ্কনা অভিযোগ করেন, , ওই সাংবাদিক তার ‘মণিকর্ণিকা : দ্য কুইন অফ ঝাঁসি’ ছবিটি মুক্তির আগে টানা তিন ঘণ্টা তার সাক্ষাৎকার নিয়েছিলেন। কিন্তু পরে কঙ্কনা ও ওই ছবির বিরুদ্ধে নেতিবাচক রিভিউ করেছেন। কঙ্কনার অভিযোগের পরিপেক্ষিতে ওই সাংবাদিকে সঙ্গে বাক-বিতণ্ড হয় তার। এরই মধ্যে সে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পুরো ঘটনায় অপ্রস্তুত হয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত একতা কাপুর, রাজকুমার রাও সহ উপস্থিত অন্যান্যরা। জানা গেছে, মঞ্চ থেকে এক সাংবাদিককে উদ্দেশে বলিউডের কুইন বলেন, ‘আপনি আমার ফিল্ম মণিকর্ণিকার উপর আঘাত করেছিলেন। আমি কি একটি ছবি তৈরি করে ভুল করেছি?’ তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদের উপর ছবি করার জন্য আমাকে আগ্রাসী দেশপ্রেমিক বলে দুষেছেন।’

সাংবাদিক এই অভিযোগ অস্বীকার করে বলেন, কঙ্গনা তাকে ভয় দেখানোর চেষ্টা করছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সাংবাদিকের সঙ্গে কঙ্গনার ঝামেলা শুরু হয় মণিকর্ণিকার সাংবাদিক সম্মেলন থেকে। এবারই প্রথমবার নয়, কঙ্গনার আক্রমণের মুখে এর আগে আলিয়া-রণবীর, দীপিকাসহ অনেক বলিউড তারকাই পড়েছেন। কঙ্গনা ও রাজকুমার রাও অভিনীত ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৬ জুলাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর