মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রীর ভাগ্নে পরিচয়ে প্রতারণা করতে গিয়ে আটক তিনি

news-image

নিউজ ডেস্ক।। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের ভাগ্নে পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. নজরুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে পিরোজপুর জেলা সদরের রিলাক্স আবাসিক হেটেলের ৩০৬নং কক্ষ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৭ হাজার টাকা, ৪টি মোবাইল ফোন ও বিভিন্ন অপারেটরের ১৬টি সিমকার্ড জব্দ করা হয়। আটক নজরুল ইসলাম খুলনার বৈঠাকাটা উপজেলার উত্তর হরিণটানা গ্রামের মৃত আ. ছাত্তারের ছেলে।

নজরুল ইসলাম বেশ কয়েকদিন ধরে নাজিরপুরের বিভিন্ন এলাকায় হজ্বে যেতে ইচ্ছুকদের সরকারিভাবে হজ্বে পাঠানোর কথা বলে প্রতারণা করে আসছিলেন। এ ঘটনায় নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী হাফিজিয়া মাদরাসার মোহতামিম মাওলানা মশিউর রহমান বাদি হয়ে সোমবার সকালে থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, আটক নজরুল ইসলাম গত শুক্রবার দুপুরে নাজিরপুর উপজেলা শ্রীরামকাঠী হাফিজিয়া মাদরাসার মোহতামিম মাওলানা মশিউর রহমানের সঙ্গে দেখা করে নিজেকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের ভাগ্নে পরিচয় দেন এবং তিনি হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের সরকারি খরচে সৌদি আরব পাঠাতে পারেন বলে জানান। এ সময় তার কথা বিশ্বাস করে মশিউর রহমান তার স্ত্রীসহ হজে যেতে রাজি হয়। ওই দিন বিকেলে তাদের পাসপোর্ট করে দেওয়ার জন্য বিকাশের মাধ্যমে ১৪ হাজার নিন নজরুল। পরবর্তীতে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারেন একইভাবে নজরুল আরো অনেকের কাছে টাকা নিয়েছেন। বিষয়টি নাজিরপুর থানায় অবহিত করলে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে তাকে আটক করে পুলিশ।

নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম জানায়, মন্ত্রীর ভাগ্নে পরিচয়ে প্রতারণার অভিযোগে নজরুলের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। উৎস: সমকাল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক