,

ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবীতে  ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ভারতের বিভিন্ন স্থানে মুসলিম সম্প্রদায়ের লোকজনদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কওমি মাদরাসার শিক্ষার্থীরা। সোমবার দুপুরে জেলা শহরের কান্দিপাড়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে কওমি মাদরাসার হাজারো শিক্ষার্থী অংশ নেন।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি আবদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি এনামুল হাসান, মাওলানা আনোয়ার বিন মুসলিম ও মাওলানা মুজাহিদুল ইসলামসহ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ভারতে মুসলিমদের ওপর হামলা ও নির্যাতন চললেও ভারতীয় সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী, অনুরোধ করছি আপনি ভারত সরকারকে বলুন মুসলমানদের উপর হামলা বন্ধ করতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর