,

১০ কোটি টাকা ওয়ালা পাত্রী খুঁজছেন প্রাথমিকের শিক্ষক

news-image

নিউজ ডেস্ক।। ‘পাত্রীর ১০ কোটি টাকা থাকলে তবেই বিয়ে করবেন পাত্র’, এমন শর্ত দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন একজন প্রাথমিক স্কুল শিক্ষক। বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘ঘরজামাই থাকতে চাই। শিলিগুড়িতে ছোট ও উচ্চবিত্ত পরিবারে পাত্রীর ১০ কোটি টাকার সম্পত্তি থাকা চাই। প্রকৃত বিয়ে করতে ইচ্ছুক এমন পাত্রী যোগাযোগ করুন।’ এ ঘটনায় আলোচনার ঝড় উঠেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের এক বাংলা দৈনিকে বিয়ের ওই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে। পাত্রের মাথা ঠিক আছে কি না সেই প্রশ্নই তুলেছেন অনেকে। আর এমন বিজ্ঞাপনে রীতিমতো ক্ষুব্ধ নারীবাদিরা। তারা বলছেন, ওই স্কুলশিক্ষক এই বিজ্ঞাপন দিয়ে সমগ্র নারী জাতিকে অপমান করেছেন।

জানা গেছে, ৪২ বছর বয়সী পাত্রটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। পরিবারের একমাত্র ছেলে তিনি। বাড়ি উত্তরবঙ্গের কালিয়াগঞ্জে। নিরামিষভোজী পাত্র আবার ঘরজামাই থাকতে চান বলেই জানিয়েছেন বিজ্ঞাপনে। শিলিগুড়িতে থাকলে তবেই বিয়ে করবেন তিনি এমন কথাও উল্লেখ করেছেন।

এমন পাত্রের ডিমান্ড দেখে বিস্মিত হয়েছেন অনেক মেয়ের বাবা। ১০ কোটি টাকা থাকলে এমন পাত্রের সঙ্গে কেনই বা কেউ বিয়ে দেবেন পাত্রীকে সে প্রশ্নও তুলেছেন কেউ-কেউ। প্রশ্ন উঠেছে ওই পাত্রের পেশা নিয়ে।

একজন স্কুলশিক্ষক কীভাবে এ ধরনের চাহিদার কথা বিজ্ঞাপন দিয়ে জানান, সে কথাই বলতে শুরু করেছেন তারা। প্রশ্ন তুলেছেন মনোবিদরাও। তারা বলছেন, পণ নিয়ে বিয়ে করাই তো বেআইনি। এখানে তো আবার টাকার কথাও উল্লেখ করেছেন পাত্র।  এ বিষয়ে মনোবিদ দোলা মজুমদার বলেন, ‘এটা বিকৃত মানসিকতার পরিচয়।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর