বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ড. ইনাম আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য

news-image

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ড. ইনাম আহমেদ চৌধুরী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন। রবিবার রা‌তে দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইনাম আহমেদ চৌধুরী একসময় ছিলেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার একজন উপদেষ্টা। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ওপরে বইও লিখেছেন তিনি। সেই ইনাম আহমেদ চৌধুরীই জায়গা পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে তাকে মনোনয়ন প্রদান করা হয়েছে। ইনাম চৌধুরীকে নিয়ে আওয়ামী লীগের বর্তমান কমিটিতে উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ৪১ জনে।

বিএনপি ছাড়ার সময় অনেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার সিলেট-১ আসন থেকে বিএনপির মনোনয়ন না পাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। গত নির্বাচনে এ আসনে বিএনপির মনোনয়ন পান আব্দুল মুক্তাদির।

আওয়ামী লীগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিগত ২২ ও ২৩ অক্টোবর, ২০১৬ অনুষ্ঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক