,

নেশার টাকা না পেয়ে মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে এই ছেলে

news-image

রাজশাহীর গোদাগাড়ীতে নেশা করার টাকা না দেওয়ায় মাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাকে মেরে ফেলেছে এক মাদকসেবী সন্তান। রবিবার রাত সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী পৌরসভার আরিজপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে।

নি’হত নারীর নাম সেলিনা বেগম (৫০)। তার স্বামীর নাম শাহাবুদ্দিন মাস্টার। ঘটনার পর থেকে মাদকাসক্ত সালেক আহমেদ (৩২) পলাতক। উচ্চশিক্ষিত সালেক আহমেদ দীর্ঘদিন ধরেই মাদকসেবন করেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে বাড়িতে সালেক ও তার মা সেলিনা বেগম ছাড়া আর কেউ ছিলেন না। তখন নেশা করার জন্য সালেক তার মায়ের কাছে টাকা চান। কিন্তু তার মা টাকা দিতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে সালেক তার মায়ের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর সালেক তার মায়ের গলায় রশি পেঁচিয়ে মরদেহটি ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে সবাই আত্মহ’ত্যা বলে মনে করে। কিন্তু গলায় ফাঁস লাগানো থাকলেও শরীরের বেশিরভাগ অংশ মেঝেতেই ছিল। আবার মাথা থেকে রক্ত ঝরছিল। ঘটনাস্থল পড়ে ছিল হাতুড়িও। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতুড়িটি জব্দ করে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে সালেক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে রাতেই থানায় নেওয়া হয়। সকালে ময়নাতদন্তের জন্য তা রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় সালেকের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। সূত্র: ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর