,

জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার ঘোষণা দিলেন কাদের সিদ্দিকী

news-image

সবশেষ জাতীয় নির্বাচনের আগে সরকারবিরোধী বৃহত্তর ঐক্যের ডাক দিয়ে জোট গঠনের নয় মাসের মাথায় জাতীয় ঐক্যফ্রন্ট ত্যাগ করলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।আজ সোমবার(৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জোট ছাড়ার এই ঘোষণা দেন তিনি।

এর আগে গত ৯ মে তারিখে জাতীয় ঐক্যফ্রন্টকে এক মাসের আল্টিমেটাম দিয়েছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সে সময় আলোচনা না করে জোটের সাত জন সংসদ সদস্য শপথ নেয়ার প্রতিবাদেই এ আল্টিমেটাম দেন তিনি। তখনই তিনি জানিয়েছিলেন, আগামী এক মাসের মধ্যে ঐক্যফ্রন্টের মধ্যে থাকা অসঙ্গতি দূর করতে হবে। অন্যথায় আগামী ৮ জুন জোট ছাড়বে তার দল। সে অনুযায়ী আজ তাঁর দল ঐক্যফ্রন্ট ত্যাগ করল।

আজ জোট ছেড়ে যাওয়ার ঘোষণা দিলেও গত রাতে দলের নীতি নির্ধারকতা বৈঠক করে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন তিনি।জাতীয় ঐক্যফ্রন্টের কার্যকারিতা এবং তৎপরতা নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা। গত বৃহস্পতিবার দলের বর্ধিত সভায় নেতাকর্মীরা নিজেদের এমন মনোভাব তুলে ধরেন।

২০১৮ সালের ১৩ অক্টোবর সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গঠন হয় জাতীয় ঐক্যফ্রন্ট। সবচেয়ে বড় দল বিএনপি হলেও জোটের প্রধান নেতা হিসেবে আবির্ভুত হন গণফোরামের সভাপতি কামাল হোসেন। এরপর ৫ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেন সাবেক কাদের সিদ্দিকী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর