,

মরণোত্তর চক্ষু দান করলেন সানাই

news-image

বিনোদন ডেস্ক।।  এ সময়ের একটি আলোচিত নাম সানাই। সোশ্যাল মিডিয়ায় নিজের বিভিন্ন ধরনের ছবি পোস্ট করে কিংবা লাইভে এসে তুমুল হইচই ফেলে দিয়েছিলেন সানাই মাহবুব। কিছুদিন আগে এক এমপির সঙ্গে বিয়ে হচ্ছে বলেও এসেছিলেন নিউজের শিরোনামে। সম্প্রতি তার অভিনীত ‘দেয়াশলাই’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় নানা রকম মন্তব্য আসছে তার নতুন গানের ভিডিও নিয়ে। এ সময় আরও এক নতুন খবর দিলেন তিনি। মরণোত্তর চক্ষু দান করেছেন সানাই মাহবুব। জানান, সন্ধানী আই কেয়ারের সঙ্গে চক্ষু দান বিষয়ে কথা হয়েছে তার। ইতোমধ্যে ফরম ফিলাপও করেছেন।

এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মরণোত্তর চক্ষু দান করছি। আমার মৃত্যুর পরে কোনো মানুষ যদি আমার এই চোখ দিয়ে আবারও পৃথিবীর আলো দেখতে পায় সেই আমরা জন্য বড় পাওয়া হবে। বেশ কিছুদিন আগে খুব অল্প বয়সে আমার এক আত্মীয় মারা যান। তার মৃত্যু দেখেই মনে হয়েছিল আমিও যদি মরে যাই তাহলে এই চোখের আর কী প্রয়োজন হবে! তখনই ভেবে রেখেছিলাম মরণোত্তর চোখ দান করবো। সেটাই করলাম।’

উল্লেখ্য, সানাই অভিনীত ‘ময়নার ইতিকথা’ ও ‘সুপ্ত আগুন-দ্য হিডেন ফায়ার’ নামে দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। সম্প্রতি প্রকাশিত দেয়াশলাই গানটি ছাড়াও এর আগে তিনটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন সানাই। গানগুলো হলো- ‘প্রেমের নেশায়’, ‘বড় লোকের মেয়ে’ ও ‘অবাক তুমি’। এই বছরের শুরুতে পর্যায়ক্রমে ইউটিউবে প্রকাশিত হয়েছে গানের ভিডিওগুলো। উৎস: জাগেনিউজ২৪

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর