,

কাঁঠালের মধ্যে ১০ হাজার ইয়াবা : স্ত্রীসহ রেল পুলিশ কারাগারে

news-image

নিউজ ডেস্ক।। কাঁঠালের মধ্যে ১০ হাজার পিস ইয়াবা রেখে পাচারের সময় গ্রেপ্তার রেলওয়ে পুলিশের টিএসআই বাবলু খন্দকার ও তার স্ত্রী শিউলি বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুই দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে গেন্ডারিয়া থানা পুলিশ। এর আগে গত ৪ জুলাই তাদের রিমান্ডে নেওয়া হয়।

গত ৩ জুলাই রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে ওই রেল পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) সদস্যরা। তাদের সঙ্গে থাকা কাঁঠাল ভেঙে তার মধ্যে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-৪ এর পুলিশ পরিদর্শক কবির উদ্দিন গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর