,

নেশার টাকা না পেয়ে মাকে খু*ন করল ছেলে!

news-image

নিউজ ডেস্ক।। রাজশাহীর গোদাগাড়ীতে আব্দুস সালেক নামের এক ব্যক্তি তার মাকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেছে। নেশার টাকা না দেওয়ায় রবিবার রাত সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী পৌরসভার আরিজপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সেলিনা বেগম (৫০)। তিনি ওই এলাকার শাহাবুদ্দিনের স্ত্রী। ঘটনার পর থেকে মাদকাসক্ত ছেলে আবদুস সালেক (৩২) পলাতক।

রাজশাহী গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সালেক দীর্ঘদিন ধরে মাদক সেবন করছে। রাতে বাড়িতে সালেক ও তার মা সেলিনা বেগম ছাড়া আর কেউ ছিলেন না। তখন নেশা করার জন্য সালেক তার মায়ের কাছে টাকা চান। কিন্তু তার মা টাকা দিতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে সালেক তার মায়ের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে সালেক ঘটনাটি আত্মহত্যা বলে প্রচারের জন্য তার মায়ের গলায় রশি পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু গলায় ফাঁস লাগানো থাকলেও শরীরের বেশিরভাগ অংশ মেঝেতেই ছিল। এছাড়া মরদেহের মাথা থেকে রক্ত ঝরছিল। ঘটনাস্থলে পড়ে ছিল হাতুড়িও। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং হাতুড়ি জব্দ করে।

ওসি জাহাঙ্গীর আলম আরো জানান, ঘটনার পর থেকে ছেলে সালেক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। আর সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের মরদেহ উদ্ধার করে রাতেই থানা হেফাজতে নেওয়া হবে। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর