,

জেনে নিন, বিশ্বের প্রথম স্মার্টফোন সম্পর্কে

news-image

বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া যেন কারো চলে না। প্রাত্যহিক জীবনের নানা কাজের জন্য দিন দিন মানুষের স্মার্টফোন নির্ভরতা বাড়ছে। কখনো কি ভেবেছেন পৃথিবীর প্রথম স্মার্টফোনটি নিয়ে? কেমন ছিল সেটি? আপনি শুনলে অবাক হয়ে যেতে পারেন আজ থেকে প্রায় ২৪ বছর আগে ১৯৯৪ সালেই তৈরি হয়েছিল বিশ্বের প্রথম স্মার্টফোন, যখন বিশ্বের বেশিরভাগ মানুষের কাছেই স্মার্টফোনের কোনো ধারণা ছিল না। মিতসুবিসি ইলেক্ট্রিক কর্প কোম্পানির সাথে যৌথ উদ্যোগে এই স্মার্টফোনটি তৈরি করেছিল আইবিএম।

আইবিএম ফোনটির নাম দেয় সিমন। এই ফোনে কোনও কিপ্যাড ছিল না। এখনকার স্মার্টফোনগুলোর মতোই পুরোপুরি টাচস্ক্রিন-এর মাধ্যমে এটা ব্যবহার করতে হত। শুধু তাই নয়, বর্তমান স্মার্টফোনের অনেক ফিচার সিমনেও ছিল। ম্যাপিং, স্প্রেডশিট গেম, নোটপ্যাড, ফ্যাক্স এমনকী মেল আদানপ্রদানও করা যেত এই স্মার্টফোনে। সিমনের মেমরি ছিল ১ মেগাবাইট। তবে এর ব্যাটারির ক্ষমতা খুবই কম ছিল। চার্জ দেওয়ার পর সর্বাধিক ১ ঘণ্টা সচল থাকত ফোনটি।

দৈর্ঘ্যে ৮ ইঞ্চি, চওড়ায় ২.৫ ইঞ্চি এবং ১.৫ ইঞ্চি পুরু ছিল ফোনটি। ওজন ৫০০ গ্রাম। যে কারণে অনেকটা ইটের মতো দেখতে লাগত স্মার্টফোনটিকে। ১৯৯৪ সালের ১৬ অগস্ট শুধুমাত্র আমেরিকাতেই এই স্মার্টফোন প্রকাশ পায়। ১৯৯৫ সালে এর উৎপাদন বন্ধ হয়ে যায়। এই প্রায় ১ বছরের মধ্যে আইবিএম মোট ৫০ হাজার ইউনিট বিক্রি করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর