,

এবার ক্রিকেট বিশ্বকাপ খেলবেন এমপিরা

news-image

আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে (আইপিসিডব্লিউসি) প্রথমবারের মতো অংশ নিচ্ছেন সংসদ সদস্যরা।ইংল্যান্ডে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে ১৭ সদস্যের বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। যার নেতৃত্ব দেবেন সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়।আগামী ৯ থেকে ১৪ জুলাই এ টুর্নামেন্টের খেলা হবে। এ জন্য বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল রোববার লন্ডনে পৌঁছাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড। এ ও বি দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দেশগুলো।এর মধ্যে এ গ্রুপে রয়েছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। বি গ্রুপে বাংলাদেশ, পাকিস্তান, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

১০ জুলাই গ্রুপ পর্বের খেলা শুরুর আগে দুই গ্রুপের মধ্যে ছয় ওভারের চারটি অনুশীলন ম্যাচ হবে। দুই গ্রুপ থেকে দুটি দলের মধ্যে ১৫ ওভারের সেমিফাইনাল হবে। ফাইনাল খেলা হবে ২০ ওভারের।বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ স্বাগতিক সংসদের টুর্নামেন্টের সমন্বয় করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কোচ হিসেবে রয়েছেন দীপু রায় চৌধুরী।এর আগে টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়ার আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেছে বাংলাদেশ দল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর