,

লা মেরিডিয়ানে ২ কেজি ওজনের বার্গার ৩০ মিনিটে খেলেই পুরষ্কার

news-image

ভোজনরসিক বাঙালির জন্যে এক ভিন্নধর্মী লড়াইয়ের আহবান জানিয়ে প্রস্তুত হচ্ছে লা মেরিডিয়ান ঢাকার রন্ধনশিল্পীরা। তবে প্রতিপক্ষ হিসেবে থাকবে দৈত্যাকার বার্গার আর প্রতিযোগিতার নিয়মানুসারে বিজয়ী হতে হলে মাত্র ৩০ মিনিটেই সাবাড় করে ফেলতে হবে ২ কেজি ওজনের এই বার্গার। রীতিমতো জিভে জল আনা এই প্রতিযোগীতা শুরু হবে ৫ জুলাই থেকে। চলবে চালুর দিন থেকে পরবর্তী ২ সপ্তাহ পর্যন্ত।

প্রতিযোগীতাটি সকলের জন্যেই উন্মুক্ত। প্রতিযোগীতার চলাকালীন সময়ে যেকোন দিন হাজির হয়ে যান লা মেরিডিয়ান ঢাকা এর ওলেয়া রেস্টুরেন্টে আর অর্ডার করুন এই দৈত্যাকার বার্গারটি। পরিবেশন পরবর্তী ৩০ মিনিটেই বার্গারটি খেয়ে নিতে পারলেই মিলবে বিজয়ীর মুকুট। বিজয়ী প্রতিযোগী পাবেন দেশসেরা বার্গারভোগীর মানপত্র আর বিজয়ীর বার্গারটির জন্যে প্রদান করতে হবেনা কোন মূল্য। আর যদি নির্দিস্ট সময়ের মাঝেও বার্গারটি শেষ করতে সমর্থ না হন, তবে হারানোর নেই কিছুই, তবে বার্গারটির মূল্য পরিশোধ করতে হবে হবে পুরোপুরি যা কিনা ৪,৯৯৯ টাকা মাত্র।

জিভে জল আনা এই লড়াইয়ের আহবানও যাদের টনক নড়াতে ব্যর্থ হবে তাদের কথা ভেবেই এই বার্গারটি তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় ২ কেজি পরিমাণ বীফ, চেডার চীজ, বীফ বেকন জ্যাম, স্পেশাল ককটেইল সস, ঘেরকিন্স, জেলেপিনো এবং সাথে থাকবে মুচমুচে ফ্রাইজ আর অবশ্যই এটি প্রস্তুতে নিজেদের রন্ধনশৈলির পুরোটাই ঢেলে দেবেন লা মেরিডিয়ান ঢাকা’র অভিজ্ঞ শেফরা।

এ প্রসঙ্গে লা মেরিডিয়ান ঢাকা এর জেনারেল ম্যানেজার কন্সটান্টিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, “ক্ষুধা মেটানো ছাড়াও সুখাদ্য আনন্দ ও বিনোদনের উৎস। জনপ্রিয় টিভি সিরিজ ‘ম্যান ভার্সেস ফুড’ দেখে অনাবিল আনন্দ পাননি এমন মানুষ বিরল। এমনই আনন্দের উপলক্ষ তৈরি করতেই আমরা ঢাকাই ভোজনরসিকদের দিকে ছুড়ে দিচ্ছি নির্দিষ্ট সময়ে দৈত্যাকার বার্গার সাবাড় করার এই প্রতিযোগিতাটি। আগ্রহী সকল ভোজনরসিকদেরই আমরা আহবান জানাই সবান্ধব এই মজাদার প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্যে”।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা