,

আগামী মাসেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী আগস্ট থেকে বাংলাদেশি শ্রমিকদের জন্য ফের মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে বলে আশা করছেন ঢাকার কর্মকর্তারা। গত বছরের সেপ্টেম্বর থেকে দেশটিতে স্থগিত রয়েছে বাংলাদেশি শ্রমিক নিয়োগ।

এর আগে, গত ১১ মে মালয়েশিয়ায় ছয় দিনের সফর করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ। মালয়েশিয়ায় স্থগিত হওয়া শ্রমবাজার উন্মুক্ত করতে এবং দেশটির সরকারের সঙ্গে দরকষাকষি করতে প্রতিমন্ত্রী ইমরান আহমদ গত ১৪ মে দেশটির মানবসম্পদমন্ত্রী কুলাসেগারন ও স্বরাষ্ট্রমন্ত্রী হাজী মুহিউদ্দিন বিন হাজি মোহা ইয়াসিনের সঙ্গে বৈঠক করেন।

প্রতিমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর বৈঠকে হওয়া সিদ্ধান্ত অনুযায়ী দুই দেশের মধ্যে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকও এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত ডিসেম্বর মাস থেকে মালয়েশিয়া নতুন করে জনশক্তি নিচ্ছে না। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা সমন্বিত সমঝোতা তৈরি করছেন। প্রধানমন্ত্রী মাহাথির নেতৃত্ব দিচ্ছেন। আগামীতে কীভাবে নেবেন তা ঠিক করছেন। তিনি আশা করছেন, আগস্ট মাসে দরজা আবার খুলে যাবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধান বিশেষ পেয়েছে। তিনি আরো বলেন, এ বছরের শেষ দিকে বা আগামী বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাংলাদেশ সফরে আসতে পারেন। এ বছরের শেষ দিকে বাংলাদেশে একটি ইভেন্ট আছে। আগামী বছর আসলে মাহাথির যেন ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীর অনুষ্ঠানে আসেন সে ব্যাপারে মালয়েশিয়াকে বাংলাদেশ অনুরোধ করেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা