,

‘একজন স্কুল শিক্ষকই হবেন যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী’

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ২০২০ খ্রিষ্টাব্দের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে মনোনয়নপ্রত্যাশী জনপ্রিয় নেতা জো বাইডেন। সাবেক এই ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ক্ষমতায় গেলে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিবেন সরকারি স্কুলের কোনো এক শিক্ষককে। খবর সিএনএনের।

জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলে আমি প্রথমে যা করবো তা হলো, আমাদের শিক্ষামন্ত্রী হবেন একজন শিক্ষক। এবং এটা কোনো কৌতুক নয়। শিক্ষামন্ত্রী হবেন একজন স্কুল শিক্ষক। আমি প্রতিজ্ঞা করছি।

বাইডেন এ সময় আরও মজা করে বলেন, আমি আরও নিশ্চিত করছি। তবে তিনি আমার স্ত্রী হবেন না। প্রসঙ্গত, জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনও স্কুল শিক্ষক। বাইডেন যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন তিনি সামনেই বসে হাসছিলেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন ৫ জুন প্রেসিডেন্ট প্রার্থিতার মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে আলোচনার আয়োজন করে। প্রায় ৭ হাজার অতিথি এই অনুষ্ঠানে অবস্থিত ছিলেন। অনুষ্ঠানে জো বাইডেনের বক্তব্য সকলের কাছে প্রশংসিত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর