,

৩২টি ট্রলার নিয়ে বাংলাদেশের জলসীমায় ৫১৯ ভারতীয় জেলে

news-image

পটুয়াখালীর কলাপাড়ার বঙ্গোপসাগরের মোহনা রামনাবাদ চ্যানেল থেকে ৩২টি ভারতীয় ট্রলারসহ পাঁচ শতাধিক জেলেকে আটক করেছে উপকূলীয় কোস্টগার্ড সদস্যরা।রোববার দুপুরে পশ্চিমবঙ্গ এলাকার এ ট্রলারগুলো সাগরে বাংলাদেশের জল সীমানায় প্রবেশ করে।

কোস্টগার্ড পায়রা বন্দর কন্টিজেন্ট কমান্ডার মো. রেজাউল করিম জানান, রোববার দুপুরে এ ট্রলারগুলো তাদের হেফাজতে আনা হয়েছে। বর্তমানে পায়রা বন্দর কোস্টগার্ড ঘাটে এ ট্রলারগুলো বেঁধে রাখা হয়েছে। তবে ট্রলারগুলোতে কোনো অবৈধ জিনিসপত্র রয়েছে কি না তাও খতিয়ে দেখছে কোস্টগার্ড।তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপ‌ক্ষের সঙ্গে আলাপ ক‌রে পরব‌র্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারা জানান, য‌দিও ভারতীয় জে‌লেরা জানি‌য়ে‌ছে যে ঝ‌ড়ের কব‌লে প‌ড়ে তারা বাংলা‌দে‌শের জলসীমায় প্র‌বেশ ক‌রে‌ছে। অপর‌দি‌কে এসব ট্রলা‌রে মাছ ছাড়া অন্য কোনো অ‌বৈধ মালামাল রয়েছে কিনা তা খুঁ‌জে দেখা হ‌চ্ছে।

তারা আরো জানান, ট্রলার ও আটকদের বর্তমা‌নে পায়রা বন্দ‌রে রাখা হয়েছে। আর জে‌লে‌দের তা‌লিকা তৈরির কাজ চল‌ছে। কোনো ট্রলা‌রে ২০ জন, ২২ জন, আবার কোনো ট্রলা‌রে ১৮ জন, ১৭ জন ক‌রে জে‌লে র‌য়ে‌ছেন। যে কার‌ণে আটক হওয়া জে‌লের স‌ঠিক সংখ্যা জানা‌নো সম্ভব হ‌চ্ছেনা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর