,

ট্রাক উঠতেই ভেঙে পড়লো বেইলি ব্রিজ

news-image

ওভারলোডেড ট্রাক উঠতেই ভেঙে পড়লো বেইলি ব্রিজ। রোববার (৭ জুলাই) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বার্কিপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সিমেন্ট বোঝাই ট্রাকটি গোয়াইনঘাট উপজেলা সদরে সিমেন্ট নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলা সদরের প্রায় তিন কিলোমিটার আগে সারি-গোয়াইনঘাট সড়কের বার্কিপুরে বার্কি খালের উপর রয়েছে একটি বেইলি ব্রিজ। ট্রাকটি ৩শ বস্তা সিমেন্ট বোঝাই অবস্থায় উঠতেই পাটাতন দেবে ব্রিজটি ভেঙে যায়। এতে ট্রাকটি পড়ে যায় খালে। খবর : বাংলানিউজ২৪

বেইলি ব্রিজ ভেঙে পড়ায় গোয়াইনঘাট উপজেলা সদরে সঙ্গে ওই এলাকার যোগযোগ বন্ধ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জানান, বার্কিপুরে বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার খবর পেয়েছেন। তাৎক্ষণিক ঘটনাটি সিলেট সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কর্তৃপক্ষকে জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর