,

বিরাট কোহলির স্ত্রী হয়ে আনুশকা জানেন না সিগনাল ফোর কাকে বলে!

news-image

বিনোদন ডেস্ক: বিরাট কোহলিকে সঙ্গ দেওয়ার জন্য এখন অভিনেত্রী আনুশকা শর্মা রয়েছেন ইংল্যান্ডের মাটিতে। আইসিসি ক্রিকেট ওয়ার্ন্ড কাপ দেখতে গিয়েছেন তিনি। গতকাল ছিল ভারত ও শ্রীলঙ্কার ম্যাচ। মাঠে খেলছিলেন তাঁর স্বামী বিরাট কোহলি। বিরাটকে উৎসাহ দেওয়ার জন্যই মাঠে গিয়েছেন এই অভিনেত্রী। গ্যালারিতে বসে বিরাট ও টিম ইন্ডিয়ার খেলা দেখে হাততালি দিচ্ছিলেন তিনি। এই ছবি ভাইরাল হয়ে যায় গোটা নেট দুনিয়ায়।

আনুশকাকে মাঠে দেখতে পাওয়ার পর থেকেই তাঁর ও বিরাটের ফ্যানেদের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। তিনি ক্রিকেটার পত্নী। তাই ধরেই নেওয়া হয় তিনি ক্রিকেট সম্পর্কে নিশ্চয় সব জানেন। বিরাটের থেকে খেলার খুটিনাটি তিনি সবটাই জেনে গিয়েছেন নিশ্চয় এতদিনে। কিন্তু না, তা একেবারেই নয়।

আনুশকা খেলার মাঠে থাকলেও সব কিছু তিনি জানেন না। সম্ভবও না। কারণ তিনি সম্পূ্র্ণ অন্য জগতের মানুষ। খেলা দেখতে গিয়ে আনুশকা তাঁর এক বন্ধুকে জিজ্ঞেস করেন, ‘এটাই কি সিগনাল ফোর?’। মানে চার রান নেওয়ার পর আ্যাম্পায়ার মাঠে থেকে যে সিগনাল দেখান, সেটাই কি চার রানের সিগনাল। এই ভিডিও সামনে আসার পর থেকে টুইটারে অনেকেই হাসাহাসি শুরু করেছেন আনুশকাকে নিয়ে। কারণ এই সামান্য বিষয়টা একটু আধটু যারা খেলে দেখেন তারাও জানেন। সেখানে একজন ক্রিকেটারের স্ত্রী হয়ে আনুশকার না জানা সবাইকে অবাকই করেছে বটে। তবে সে যাই হোক, শ্রীলঙ্কাকে হারিয়ে টিম ইন্ডিয়া এবং বিরাট আনুশকাও এখন খোশ মেজাজেই রয়েছেন ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর