,

ধলাই নদীতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ৫ জনের মৃত্যু

news-image

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ধলাই নদীতে ডুবে পৃথক তিনটি ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন সিলেটের লিডিং ইউনিভার্সিটির ছাত্রসহ আরও দুই শিশু। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনীর সদস্যরা।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টুকেরবাজার-রাজনগর নতুন বাজার খেয়াঘাটে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়। বেলা ১টার দিকে সাদাপাথর এলাকায় সাঁতার কাটতে গিয়ে স্রোতে তলিয়ে যায় লিডিং ইউনিভার্সিটির ছাত্র। এর আগে রোববার ভোরে ধলাই নদীর রাজনগরে বালুবোঝাই নৌকা ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত রাজনগর গ্রামের আব্দুল বাছিরের স্ত্রী জাহেনা বেগম কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।অন্যদিকে, বেলা ১টার উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর বেড়াতে গিয়ে ধলাই নদীতে নিখোঁজ হয়েছেন লিডিং ইউনিভার্সিটির এক ছাত্র। তিনি সিলেট মহানগরের এয়ারপোর্ট থানার মুগলীরপার চকিদেখি এলাকার মতিউর রহমানের ছেলে হাসানুর রহমান আবির। তাকে বিকেল ৫টা পর্যন্ত উদ্ধার করতে পারেননি দমকল বাহিনীর সদস্যরা। নিখোঁজদের উদ্ধারের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

জানা যায়, কয়েকজন বন্ধুর সঙ্গে রোববার সাদাপাথর পর্যটন এলাকায় বেড়াতে যান বিশ্ববিদ্যালয় ছাত্র আবির। এ সময় তিনি সাঁতার কাটতে নেমে ধলাই নদীর তীব্র স্রোতে তলিয়ে যান। আবির লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নদীতে নৌকা চলাচল বন্ধ রেখে উদ্ধারকাজ চলানো হচ্ছে। টুকেরবাজার ও সাদাপাথরে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চলছে। দমকল বাহিনীর নিখোঁজদের উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাদের উদ্ধারের সম্ভাবনা নেই।

কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিজন ব্যানার্জি বলেন, নিখোঁজদের উদ্ধোরে বিভিন্ন সংস্থার ডুবুরির পাশাপশি স্থানীয় ডুবুরিরা কাজ করছেন। উদ্ধারকাজের জন্য নদীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর