,

রংপুরে বাস-পিআপের মুখোমুখি সংর্ঘষে নিহত-১

news-image

রংপুর ব্যুরো : রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ জয়রাম আনোয়ার নামক গ্রামে বাস-পিকআপের মুখোমুখী সংর্ঘষে এক যুবক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরোও চারজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত হোসেন আলী পূর্ব অভিরাম নুরপুর গুচ্ছগ্রাম গ্রামের দিনমজুর আব্দুল আজিজের ছেলে। আজ রবিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর থেকে ঢাকাগামী এসআর ট্রাভেলের সাথে রংপুরগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকাপ উলটে গিয়ে সড়কের পাশে খাদে পরে গিয়ে পিকাপের পিছনে থাকা যাত্রী হোসেন আলী ঘটনাস্থলে মারা যান।এ ঘটনায় পিকআপের চালক ও সহকারী চালক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ আটক করেছে পুলিশ।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।মিঠাপুকুর থানা পুলিশের ওসি জাফর আলী বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর