সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এখানে নির্দ্বিধায় যে কেউ যে কাউকে ধ*র্ষণ করতে পারে’

news-image

শবনম সুলতানা পপিঃ ‘ধ*র্ষণ’ শব্দটা কানে বেজে উঠলে শিউরে উঠে শরীর। আতকে উঠি আচমকায়। অবলীলায় সহে যায় পাশবিক নি*র্যাতন। দু’নয়ন বেয়ে ঝরে লোনা পানি। আর্তচিৎকার যেন যায় না হায়েনাদের কানে। বিচারের আশায় হাসপাতালের বিছানায় চলে যায় কত না সায়মা। দুনিয়ার মায়া বোঝার আগেই সায়মার মত প্রতিদিন ঝরছে কতনা নিঃস্পাপ ফুলের মত জীবন।

শুক্রবার (৫ জুলাই) রাজধানীর ওয়ারীতে মাত্র ৭ বছরের শিশু সামিয়া আফরিন সায়মা। ধ*র্ষণের শিকার হন। শুধু ধ*র্ষণই নয় হ*ত্যা করা হয় তাকে। এটি কিছুতেই মেনে নিতে পারছেনা সমাজ। তেমনই হৃদয়ে আঘাত করেছে একজন নারী পুলিশ কর্মকর্তার। নিজের সাথে ঘটেছে এমন চিন্তা বোধ থেকেই ‘ধ*র্ষণ’ নামক ঘৃণিত শব্দ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছেন পুলিশের উপ-পরিদর্শক শবনম সুলতানা পপি। লেখাটি  পাঠকদের জন্য তুলে ধরা হলো:

‘ধ*র্ষণ শব্দটা কানে যেতেই আমি একবার ধ*র্ষিত হই। ধ*র্ষণ শব্দটা চোখে ভাসতেই আমি পুনরায় ধ*র্ষিত হই। আমি জেগে ধ*র্ষিত হই, আমি ঘুমে ধ*র্ষিত হই। আমি, আমার অনাগত সন্তান,আমার মা,আমার বোন, আমার মেয়ে, আমার বৃদ্ধ দিদা কিংবা আমার নানু তারাও আমার চোখের সামনে বারবার ধ*র্ষিত হয়। আমার দুধের শিশুও ধ*র্ষিত হয় অবলীলায়। কখনও ধ*র্ষণ করে হ*ত্যা আর কখনও হ*ত্যা করে ধ*র্ষণ। আমি নির্বাক তাকিয়ে রই আর সহ্য করি। আমি মন্দিরে ধ*র্ষিত হই, আমি মসজিদে ধ*র্ষিত হই, আমি গীর্জায় ধ*র্ষিত হই, আমি প্যাগোটায় ধ*র্ষিত হয়। কোথায় আমি নিরাপদ? আমি বাসা-বাড়ি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, পরিবহন, অফিস, আদালত কিংবা অন্য যে কোন স্থানে কোনো কারণ ছাড়াই বারংবার ধ*র্ষিত হই। চাচা-মামা, ফুফা-খালু, ভাই-বন্ধু, আত্মীয়-স্বজন,পাড়া- প্রতিবেশী, খুব চেনা মুখ অথবা অচেনা কেউ, কারো কাছে থেকেই আমার রেহাই মেলে না। শিক্ষক, মাওলানা, ডাক্তার, পুলিশ , বিচারক,উকিল মোক্তার, আমলা, গুণীজন, সূধীজন সব যেন সুযোগ সন্ধানী ধ*র্ষক। কে দেবে আমার নিরাপত্তা? সমাজের উঁচু-নিচু, ধর্ম, বর্ণ, গোত্র, আইন, বিচার-আচার সব কিছুই আমাকে নরকের কিটের মতো খুবলে খুবলে খায়। এই ভূ-খন্ডে অথবা ধরণীর যে কোন ভূ-খন্ডের ধ*র্ষণের ঘটনায় আমি প্রতিবারই *ধর্ষিত হই। আমার গর্ভে জন্ম নেয় ধর্ষ*কের বীজে সৃষ্ট আরও একটা নতুন ধ*র্ষক। এই সমাজ,এই দেশ, এই পৃথিবী আর কোনদিনও ধ*র্ষক মুক্ত হতে পারবে না আর আগামী প্রজম্ম ও ধ*র্ষকের হাত থেকে শেষ রক্ষা পাবে না। আজ আমি একজন ধর্ষিতা হিসেবে বিশ্বাস করি, আমার এই স্বাধীন জম্মভূমি এখন ধ*র্ষকদের চারণভূমিতে পরিণত হয়েছে। এই দেশ এখন ধ*র্ষকদের নিরাপদ আবাসন। এখানে নির্দ্বিধায় যে কেউ যে কাউকে *র্ষণ করতে পারে।’

(লেখকের ফেসবুক থেকে নেওয়া)

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান