,

ধান কাটতে নতুন মেশিন

news-image

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা জমির পাকা ধান কাটতে ব্যবহার করছেন অত্যাধুনিক ‘কম্বাইন্ড হারভেস্টর মেশিন’।এতে শুধু ধান কাটা সম্পন্ন হচ্ছে তা-ই নয়। একই সঙ্গে ধান মাড়াই ও ঝাড়ার কাজও সম্পন্ন হচ্ছে। ফলে কৃষকদের শ্রমিক সংকট নিরসনের পাশাপাশি প্রতি বিঘায় প্রায় দ্বিগুণ অর্থ সাশ্রয় হচ্ছে।

এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার মঞ্জু আলম সরকার বলেন, কম্বাইন্ড হারভেস্টর মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াইয়ে কৃষকের প্রায় দ্বিগুণ অর্থ সাশ্রয় হয়।তিনি বলেন, এক বিঘা ধান কাটতে সাত থেকে নয়জন শ্রমিক লাগে। এ পরিমাণ শ্রমিক সারা দিনে দেড় থেকে দু’বিঘার বেশি জমির ধান কাটতে পারে না। পক্ষান্তরে একটি মিনি সাইজের এ নতুন যন্ত্র দিনে ১০ থেকে ১৫ বিঘা জমির ধান কাটা ও মাড়াই সম্পন্ন করতে পারে।

তিনি জানান, প্রতি বিঘা ধান কাটতে শ্রমিক খরচ হয় কমপক্ষে সাড়ে পাঁচ হাজার টাকা। পক্ষান্তরে একটি মিনি সাইজের অটো কম্বাইন্ড হারভেস্টর মেশিন দিয়ে প্রতি বিঘা ধান কাটতে খরচ হয় মাত্র দুই থেকে আড়াই হাজার টাকা। এ ছাড়া আগ্রহী কৃষকেরা এ মেশিন কিনতে চাইলে সরকার ৫০% টাকা ভর্তুকি দিচ্ছে।

তিনি আরো বলেন, এ বছর শাহজাদপুর উপজেলার ১১ কৃষক এ মেশিন ক্রয় করে সুফল ভোগ করছে। তারা নিজের জমির ধান সাশ্রয় মূল্যে কাটার পাশাপাশি অন্যের জমির ধান কেটে দিয়ে বাড়তি আয় করে ব্যাপক লাভবান হয়েছেন।তিনি বলেন, এ বছর এ মেশিন দিয়ে শাহজাদপুর উপজেলার ৫৫২ একর জমির ধান কাটা করা হয়েছে।

এ ব্যাপারে গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামের আতিকুর রহমান ও পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদ আলী জানান, এ বছর তারা শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে মিনি সাইজের এ মেশিন কেনেন। তারা মেশিন প্রতি ৩ লাখ ৬০ হাজার টাকা জমা দিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের মেশিন বুঝে পেয়েছেন। এ মেশিন দিয়ে নিজের জমির ধান কাটার কাজ করে আশপাশের প্রায় ২ শতাধিক কৃষকের জমির ধান কেটে দিয়েছেন। বিঘা প্রতি খরচ নিয়েছেন ২ হাজার টাকা করে।

এ ব্যাপারে পোতাজিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী ব্যাপারী বলেন, এ বছর তিনি নিজেও একটি এ মেশিন কিনেছেন। নিজের জমির ধান কাটার পাশাপাশি অন্যের জমির ধান কেটে দিয়ে বাড়তি আয় করেছেন।তিনি বলেন, এ বছর আমার গ্রাম রেশমবাড়িতে ধান কাটা শ্রমিক সংকট চরম আকার ধারণ করে। সময়মতো আমি এ মেশিন না কিনলে আমার ও আমার ইউনিয়নের শত শত বিঘা জমির ধান বন্যার পানিতে ডুবে যেত হয়ত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ