,

রাজধানীর ৩ গুরুত্বপূর্ণ সড়কে আজ থেকে রিকশা চলাচল বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কুড়িল-সায়েদাবাদ, গাবতলী-আজিমপুর ও সায়েন্সল্যাব-শাহবাগ সড়কে আজ রবিবার থেকে বন্ধ রিকশা চলাচল। গত বুধবার নগর ভবনে ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটির (ডিটিসিএর) সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়। ঢাকা শহরের সড়কে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়।

রাজধানীর কুড়িল থেকে খিলগাঁও, রামপুরা হয়ে সায়দাবাদ এবং গাবতলী থেকে আসাদগেট মিরপুর রোড হয়ে আজিমপুর ও সাইন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত সড়কে রিকশাসহ অন্য সব অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ রবিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নাগরিকরা। যদিও নাখোশ রিকশাচালকরা। তারা বলছেন, এ সিদ্ধান্তে না খেয়ে থাকতে হবে রিকশাচালকদের। তবে নগরবাসী বলছেন, এর ফলে রাজধানীর সড়কে যানজট কমবে। সেইসঙ্গে সড়কে গতিও বাড়বে, কমবে দুর্ঘটনা। সহজ হবে মানুষের যাতায়াত। রামপুরা বনশ্রী এলাকার বাসিন্দা বেসরকারি ব্যাংকের কর্মকর্তা রাকিব হাসান বলেন, ‘কোনো দেশেরই প্রধান সড়কে রিকশা চলে না। রিকশা চললে বড় গাড়ি চলাচলে বাধা পড়ে। দুর্ঘটনাও ঘটে। অতএব, এটি একটি দারুণ সিদ্ধান্ত।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর