,

যে কারণে লাল কার্ড মেসির, ক্ষোভ নিয়ে সাংবাদিকদের নিজেই যা বললেন

news-image

চিলির বিপক্ষে ২-১ গোলে আর্জেন্টিনার জয়ের দিনে লাল কার্ড দেখে আবারো রেফারি ও কনমেবলকে এক হাত নিয়েছেন লিওনেল মেসি। ম্যাচের ৩৭ মিনিটে চিলির অধিনায়ক গ্যারি মেদেলের সাথে বিবাদে জড়িয়ে পড়লে রেফারি দুজনকেই লাল কার্ড দেখান। অবশ্য তার আগেই ২ গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে চিলি এক গোল শোধ দিলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে স্কালোনির দল।

পরবর্তীতে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে পদক নিতেই আসেননি ক্ষুব্ধ মেসি। ম্যাচ শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রেফারি, কনমেবল, ব্রাজিল কাউকেই ছাড়েননি তিনি। লাল কার্ড দেখার বিষয়ে তিনি বলেন- “আমি মনে করি ব্রাজিলের বিপক্ষে কথা বলার কারণে আমাকে লাল কার্ড দেখানো হয়েছে।’’

এছাড়া মেসি মনে করেন, কনমেবল চায় ব্রাজিল শিরোপা জিতুক। “কোন সন্দেহ নেই, সবকিছু ব্রাজিলের জন্য সাজানো হয়েছে। আমি আশা করব ভিএআর ও রেফারি ফাইনালে এরকম কিছু করবে না এবং পেরুকে প্রতিদ্বন্দ্বিতা করতে দিবে।’’ কেন পদক নিতে যাননি এই প্রশ্নের জবাবে মেসি বলেন- “আমি এই দুর্নীতির অংশ হতে চাইনি। আমাদের প্রতি এমন অসম্মানজনক আচরণের পর এর অংশ হওয়া আমাদের উচিত হবে না।’’ “আমরা অনেক দূর যেতে পারতাম। কিন্তু আমাদেরকে ফাইনালে যেতে দেয়া হয়নি। দুর্নীতি, বাজে রেফারিং এর জন্য মানুষ ফুটবল উপভোগ করতে পারছে না।’’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর