বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারদের ব্যর্থতার নেপথ্যে

news-image

লন্ডন থেকে ম্যানচেস্টারের দূরত্ব সাড়ে তিনশ কিলোমিটার। ভার্জিন ট্রেনে মাত্র আড়াই ঘণ্টার পথ। তবে বাসে ৯ ঘণ্টা লেগে যায়! শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করতে পারলে এই ম্যানচেস্টারেই আসতে হতো মাশরাফিদের। কিন্তু গতকাল দেশের পথে উড়াল দিতে হয়েছে টাইগারদের। শেষ ম্যাচেও জয় নিয়ে ফিরতে পারল না বাংলাদেশ। বিদায় বেলায় ক্রিকেটারদের সঙ্গী হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে হতাশার হার। এবার আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে যুক্তরাজ্যে এসেছিল টিম-টাইগার্স। টার্গেট ছিল ন্যূনতম সেমিফাইনালে খেলা। দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে জয় দিয়ে দুর্দান্ত শুরুও হয়েছিল।

কিন্তু বিদায়টা হলো বিষাদময়। বাংলাদেশের বিশ্বকাপ মিশনের ব্যবচ্ছেদ করলে বেশকিছু বিষয় সামনে চলে আসে- একমাত্র সাকিব আল হাসান ছাড়া বাকি সিনিয়র ক্রিকেটারদের ধারাবাহিকতার অভাব, তরুণদের আত্মবিশ্বাসে ঘাটতি এবং যাচ্ছেতাই ফিল্ডিং ও  বোলিং। ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ব্যাটসম্যানরা তাদের সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়েই খেলেছেন। কিন্তু ফিল্ডার ও বোলাররা নিজেদের মেলে ধরতে পারেননি। ক্রিকেটে প্রবাদ আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস! কিন্তু বাংলাদেশ দল এবার প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেছে। বাজে ফিল্ডিংয়ের কারণে অনেক রান হয়েছে। বোলাররাও নিজেদেরকে মেলে ধরতে পারেননি। সে কারণেই সেমিফাইনালের আগে বিদায় নিতে হয়েছে টাইগারদের।

কিন্তু যেখানে ব্যর্থতা সেখানেই তো লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা! তাই এই বিশ্বকাপের ব্যর্থতাকে  পেছনে ফেলে আগামী বিশ্বকাপের জন্য নতুন করে ভাবনা শুরু করতেই পারে বাংলাদেশ। ২০২৩ সালে বিশ্বকাপ হবে ভারতে। উপমহাদেশের মাটিতে হবে বলে এখন থেকেই বিশ্বকাপের ভাবনাটা মাথায় রাখা জরুরি। ক্রিকেটার মাশরাফির এটাই ছিল শেষ বিশ্বকাপ। তবে ক্রিকেটের সঙ্গে মাশরাফি যে থাকছেন তা বলাই যায়! বিশ্বকাপের বিদায়ী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে পরাজয়ের পর মাশরাফি বলেন, ‘পরের বিশ্বকাপ হবে ভারতে। আমরা আশা করতেই পারি। তবে আমি তো আর থাকছি না। এটাই যে আমার শেষ বিশ্বকাপ ছিল সেটা আমি আগেই বলেছি। বিশ্বকাপ জিতবোই এমন কথা বলব না। কারণ এটা ভাগ্যের ব্যাপার। তবে এই দলের সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ যাতে সুস্থ  থেকে খেলতে পারে সে কামনা করি। পাশাপাশি তরুণ যারা ভালো করেছে তারাও যেন ফর্ম ধরে  রেখে ভালো করতে পারে।’

এবারের আসরে বাংলাদেশ সেমিফাইনালে যেতে না পারার পেছনে বড় কারণ দল হিসেব পারফর্ম করতে না পারা। ব্যক্তিগত সাফল্যের কথা চিন্তা করলে, এই আসরে সেরা পারফর্মার সাকিব। বল হাতে ১১ উইকেট এবং ব্যাট হাতে ৬০৬ রান। মুস্তাফিজুর রহমান শিকার করেছেন ২০ উইকেট। ব্যক্তিগত উজ্জ্বলতম সাফল্যও যেন ম্লান হয়ে গেছে দলীয় ব্যর্থতার আঁধারে! বড় টুর্নামেন্টে ভালো করতে হলে সবার আগে দরকার দলগত সমন্বয়! দলীয় সাফল্য ছাড়া কি আর বিশ্বকাপ  জেতা যায়!

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক