,

আশুগঞ্জে নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নিতে সচিব’র নির্দেশ-জেলা প্রশাসক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর বুকে জেগে উঠা চরসোনারামপুর এবার বর্ষার শুরুতেই ভাঙ্গনের কবলে পড়েছে। গত কয়েক ধরে টানা ভাঙ্গছে চরসোনারামপুর। শনিবার সকালে আশুগঞ্জে চরসোনারামপুর পরির্দশনে আসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

তিনি সরজমিনে চরসোনারামপুর ভাঙ্গনকৃত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি সরাসরি পানি সম্পদ মন্ত্রনালয়ে সচিব কবির বিন আনোয়ার’র সাথে মুঠোফোনে কথা বলেন। ভাঙ্গনের সামগ্রিক বিষয়টি তাকে তিনি অবগত করেন। এই সময় পানি সম্পদ মন্ত্রনালয়ে সচিব কবির বিন আনোয়ার দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহন করতে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানকে তাৎক্ষনিক নির্দেশনা প্রদান করেন।

এই সময় আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. নাজিমুল হায়দার,আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. হানিফ মুন্সি, পানি উন্নয়ন বোর্ডে নিবার্হী প্রকৌশলী গৌর পদ সূত্রধর ও আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মো. সালাহ্ উদ্দিন উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর