,

নুসরতের স্বামী নিখিল বিয়ের মধ্যেই প্রতারণার শিকার

news-image

বিনোদন ডেস্ক।। কয়েক দিন আগেই বিয়ে সেরেছেন নুসরত জাহান ও নিখিল জৈন। বিদেশে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পর সদ্য কলকাতার বিলাবহুল হোটেলে হয়েছে তাদের রিসেপশন। এরই মধ্যে বিপদে পড়লেন নুসরতের স্বামী তথা কলকাতার ব্যবসায়ী নিখিল জৈন। জানা গেছে, আর্থিক প্রতারণার শিকার হয়েছেন নিখিল জৈন। তাও আবার রিসেপশনের ঠিক আগে। যার জন্য থানা-পুলিশও করতে হয়েছে তাকে।

সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে জানা গেছে, মাসখানেক আগে একটি মোবাইল সার্ভিস প্রোভাইডার সংস্থা থেকে ই-মেইল আসে নিখিলের কাছে। সেই মেলে তাকে একটা ভিভিআইপি নম্বর অর্থাৎ মোবাইলের বিশেষ নম্বর দেয়া হবে বলে জানানো হয়। এর জন্য নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা জমা করার কথাও জানানো হয়।নিখিলের কাছে দু-টি ই-মেইল আসে। নিখিল দাবি করেছেন, ই-মেইলে দেয়া অ্যাকাউন্ট নম্বরে তিনি ৪৫ হাজার রুপি ট্রান্সফারও করে দেন, কিন্তু তার কাছে কোনো ভিআইপি নম্বর আসেনি। কিন্তু এর পরে খোঁজখবর নিয়ে জানতে পারেন ওই ই-মেইল মেসেজটি আদতে ভুয়ো।

যে মোবাইল সার্ভিস প্রোভাইডারের নামে ই-মেইল এসেছিল, তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ‘রঙ্গোলি শাড়ি’ সংস্থার ডিরেক্টর নিখিল। কিন্তু তারা স্পষ্টতই জানিয়ে দেয়, ওই ধরনের কোনো মেসেজ তারা পাঠায়নি। এর পরই সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

সচরাচর কোনো মোবাইল সার্ভিস প্রোভাইডার কোম্পানির বিশেষ নম্বর নিতে গেলে গ্রাহককে বাড়তি টাকা খরচ করতে হয়। এই নম্বরগুলো বিশেষ বৈশিষ্টযুক্ত হওয়ায় ভিভিআইপি নম্বর বলা হয়। সেই ফাঁদেই পা দিয়েছিলেন নিখিল। জানা গেছে, আসলে এরকম একটি চক্র রয়েছে, যারা এইভাবে ফাঁদ পেতে টাকা নিচ্ছে। উৎস: নয়াদিগন্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর